চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিটলো দ্বন্দ্ব! পুরুলিয়াতে মনোনয়নে সামিল বিক্ষুব্ধ কাউন্সিলারও

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : দ্বন্দ্ব মিটিয়ে পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে হাজির বিক্ষুব্ধ কাউন্সিলররাও। এদিন তৃণমূলপ্রার্থী জানিয়েছেন, কোনও বিরোধ নেই, সব মিটে গিয়েছে। পুরুলিয়া আসনে এবার রেকর্ড মার্জিনে হবে জয়।

মঙ্গলবার মনোনয়নের শেষ দিনে পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমাকে কেন্দ্র করে জনজোয়ার ভাসল পুরুলিয়া। এদিন পুরুলিয়ার ওভার ব্রিজ এলাকা থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল কার্যত জন জোয়ারে পরিণত হয়। মিছিল রথতলা, মধ্যবাজার, চকবাজার, ট্যাক্সি স্ট্যান্ড পরিক্রমা করে জেলা নির্বাচন দফতরের সামনে শেষ হয়। মিছিলে আদিবাসী নৃত্য,পাতা নাচ, ঘোড়া নাচ সহ পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি তুলে ধরা হয়। কর্মীদের হাতে ছিল দলীয় প্রার্থীর ছবি সহ প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার। ছিল গ্যাস সিলিন্ডারের প্রতীকও।

পুরুলিয়া বিধানসভায় সুজয় বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর থেকেই বেশ কয়েকজন বিক্ষুব্ধ কাউন্সিলরের বিরোধ প্রকাশ্যে আসছিল। সুজয় বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে খুব একটা দেখা যাচ্ছিল না বিক্ষুব্ধ কাউন্সিলরদের। যদিও এদিন মনোনয়নের মিছিলে সমস্ত বিরোধ ভুলে প্রায় অধিকাংশ কাউন্সিলর সামিল হন। সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, কর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় কাজে যুক্ত করা হয়েছে। সমস্ত কাউন্সিলর তার সঙ্গে রয়েছেন। কিছু মান অভিমান ছিল সব মিটে গেছে। এবার তাঁরা ভালো মার্জিনে জিতবে। প্রায় ৮ হাজারের বেশি কর্মী-সমর্থক এদিন মিছিলে পা মেলান বলে দাবি করা হয়েছে।

২০১৬ থেকে শাসক দলের হাতছাড়া পুরুলিয়া বিধানসভা আসন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া আসনে প্রার্থী হয়েছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। ২১এর বিধানসভায় পুরুলিয়া শহরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সুজয় বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থীর কাছে হারতে হয়েছিল। এবার প্রার্থী হওয়ার পর থেকে দলের গোষ্ঠী কোন্দল মেটানোকে টার্গেট করে ভোট যুদ্ধে নামেন জেলার রাজনীতিতে পোড় খাওয়া নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে ভোট প্রচারে বিক্ষুব্ধ কাউন্সিলরদের না দেখা গেলেও, দফায় দফায় বৈঠক করে তিনি তা মিটিয়ে নেন। এবং আজ মনোনয়নে পুরসভার ২০জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এবার পুরুলিয়া বিধানসভায় জয় ইতিহাস তৈরি করবে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ