উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বৈঠক ডাকল ক্ষুব্ধ জাতিসঙ্ঘ

জরুরি বৈঠক ডাকল জাতিসঙ্ঘ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। তারা জাতিসঙ্ঘকে জরুরি বৈঠক ডাকার আর্জি জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিন রাষ্ট্রের প্রস্তাব মেনে জাতিসঙ্ঘ বৈঠকে বসতে চলেছে। অন্যদিকে, জাতিসঙ্ঘের এই সিদ্ধান্তে রীতিমতো চটেছে পিয়ংইয়ং। 

পিয়ংইয়ং বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের রয়েছে। এই পরীক্ষার উদ্দেশ্য এটা নয় যে কোরিয়া (ডেমোক্র্য়াটিক রিপাব্লিক অফ কোরিয়া, সংক্ষেপে ডিপিআরকে) একটি স্বাধীন রাষ্ট্র, তা বিশ্ববাসীর সামনে প্রমাণ করা। 

সে দেশের বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক দফতরের ডিরেক্টর জো চল সু জানিয়েছেন, ‘উত্তর  কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্র। তাই, স্বাধীন রাষ্ট্র হওয়ার দৌলতে সার্বভৌমত্ব রক্ষার অধিকার তার রয়েছে। আর সেই সার্বভৌমত্ব রক্ষার অঙ্গ হিসেবেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।’ জাতিসঙ্ঘের জরুরি অধিবেশন ডাকার তীব্র প্রতিবাদ করেছে উত্তর কোরিয়ার সরকারি প্রচারমাধ্যম কেসিএনএ। 

পিয়ং ইয়ং এর আগেও আন্তর্জাতিক নিষেধ উড়িয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। যার জেরে পিয়ং ইয়ংয়ের ওপর আমেরিকা ও তার মিত্রদেশগুলি আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। জাতিসঙ্ঘের তরফ থেকে পিয়ংইয়ংকে এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অস্বীকার করে পিয়ং ইয়ং একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। গত শুক্রবার আরও এক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পিয়ং ইয়ং। আর তাদের এই পরীক্ষায় রীতিমতো অসন্তুষ্ট আমেরিকা ও তার মিত্র রাষ্ট্র। অসন্তুষ্ট জাতিসঙ্ঘ। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নিজেদের ক্ষমতা জাহির করতেই পিয়ংইয়ং অতীতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আগামীদিনেও তারা এই ধরনের পরীক্ষা চালিয়ে যাবে।  

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ