আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশী দর্শনের জন্য কলকাতা থেকে বিশেষ ট্রেন চালু রেলের

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটিতে যাত্রীদের ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। অতিরিক্ত চাপ মোকাবিলায় পূর্ব রেল একাধিক রুটে চালু করছে বিশেষ সামার স্পেশাল ট্রেন। ফলে কলকাতা, আসানসোল, মালদা ও উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য ভ্রমণ হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। একই সঙ্গে গোরখপুর স্টেশনে অবকাঠামোগত কাজের কারণে একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের রুটেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

গরমে ভিড় সামলাতে চারটি স্পেশাল ট্রেন চালাবে রেল

আসন্ন গ্রীষ্মকালীন মরসুমে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে ভারতীয় রেল কলকাতা-বারাণসী, কলকাতা-গোরখপুর, আসানসোল-পোরবন্দর এবং মালদা টাউন-নিউ জলপাইগুড়ি রুটে চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ফুলের থালা হাতে বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে ‘রোবট’ নীলা

১) বারাণসী-কলকাতা স্পেশাল
০৫০৪৮ বারাণসী-কলকাতা স্পেশাল
প্রতি মঙ্গলবার ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত (৩টি ট্রিপ) সকাল ১০:৪৫-এ বারাণসী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬:১৫-এ কলকাতায় পৌঁছবে।

০৫০৪৭ কলকাতা-বারাণসী স্পেশাল
প্রতি বুধবার ১৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত (৩টি ট্রিপ) সকাল ৮:২৫-এ কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন ভোর ৪:১৫-এ বারাণসী পৌঁছবে।
এছাড়া নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে দাঁড়াবে।
ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে।

২) গোরখপুর-কলকাতা স্পেশাল
০৫০৩২ গোরখপুর-কলকাতা স্পেশাল
প্রতি রবিবার ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত (৩টি ট্রিপ) সকাল ১০:০৫-এ গোরখপুর থেকে ছাড়বে এবং পরদিন
সকাল ৫:৪০-এ কলকাতায় পৌঁছবে।

০৫০৩১ কলকাতা-গোরখপুর স্পেশাল
প্রতি সোমবার ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত (৩টি
ট্রিপ) সকাল ৮:২৫-এ কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন
ভোর ৪:৩০-এ গোরখপুর পৌঁছবে। পথে একই স্টেশনে দাঁড়াবে।
জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ও এসি কোচ থাকবে।

৩) পোরবন্দর-আসানসোল স্পেশাল
০৯২০৫ পোরবন্দর-আসানসোেল স্পেশাল
প্রতি সোমবার ১৩ এপ্রিল থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত (১২টি ট্রিপ) সকাল ৮:৫০-এ পোরবন্দর থেকে ছাড়বে এবং তৃতীয়
দিনে সকাল ৬:৪৫-এ আসানসোলে পৌঁছবে।

০৯২০৬ আসানসোল-পোরবন্দর স্পেশাল
প্রতি বুধবার ১৫ এপ্রিল থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত (১২টি ট্রিপ) রাত ১১:০৫-এ আসানসোল থেকে ছাড়বে এবং তৃতীয়
দিনে রাত ৯:৫০-এ পোরবন্দরে পৌঁছবে। জেনারেল, স্লিপার ও এসি কোচ থাকবে।

৪) মালদা টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশাল
০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন স্পেশাল
৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার (১৬টি ট্রিপ) সকাল
৯:০০-এ ছাড়বে এবং দুপুর ২:৪৫-এ মালদা পৌঁছবে।

০৫৭৫৩ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশাল
একই দিনগুলিতে বিকেল ৩:৪৫-এ মালদা থেকে ছাড়বে এবং
রাত ৯:১০-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে। জেনারেল, স্লিপার ও এসি কোচ থাকবে।
রেল সূত্রে জানানো হয়েছে, উপরোক্ত বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

আসানসোল-গোরখপুর সাপ্তাহিক এক্সপ্রেসের রুটে সাময়িক পরিবর্তন করা হয়েছে। গোরখপুর স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর ফলে-

১৩৫০৭ আসানসোল-গোরখপুর উইকলি এক্সপ্রেস (১ মে ও ৮ মে ২০২৬ যাত্রা) ভাটনি জংশন পর্যন্ত চলবে। ১৩৫০৮ গোরখপুর-আসানসোল এক্সপ্রেস (২ মে ও ৯ মে ২০২৬ যাত্রা) ভাটনি জংশন থেকেই যাত্রা শুরু করবে।

অর্থাৎ, উল্লিখিত দিনগুলিতে ট্রেন দুটি গোরখপুর পর্যন্ত যাবে না/সেখান থেকে ছাড়বে না।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ