‘জিতলে পরিযায়ীদের রাজ্যেই কর্মসংস্থান নিশ্চিত করব’, আশ্বাস হিঙ্গলগঞ্জের কংগ্রেস প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বসিরহাট ১৮ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর তিনি। এবার ২০২৬-এর নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ রায়।  হিঙ্গলগঞ্জ দোল মন্দিরে পূজা দিয়ে শুরু করলেন তাঁর প্রথম দিনের প্রচার পর্ব। দু’হাত জোড় করে এলাকায় হেঁটে হেঁটে প্রচার করেন কংগ্রেস প্রার্থী।  

আমবেড়িয়া, স্বরপকাঠি, নেবুখালী প্রচারে মিলছে ভালো পরিমাণে সাড়া। কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ রায় প্রতিশ্রুতি দিয়ে বলেন যে, ‘বসিরহাট পৌরসভার কাউন্সিলর হয়ে যেভাবে তিনি উন্নয়ন করেছেন। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট বিদ্যুৎ সহ একাধিক পৌরবাসীকে উপহার দিয়েছেন। ঠিক এই হিঙ্গলগঞ্জ অনুন্নয়ন এলাকা আমি জিতে আসলে মানুষের দুর্দশা কথা তুলে ধরব। এছাড়া এই জেলার মধ্যে সবথেকে বেশি পরিমাণে পরিযায়ী শ্রমিক বসবাস করেন। তাদের এ রাজ্যে কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে।‘

তিনি আরও বলেন, ‘চেষ্টা করব বেকার সমস্যা কোনওভাবে মেটানো যায় কিনা। যদিও ভোটে জিততে পারি, তাহলে সর্বপ্রথম জলের ব্যবস্থা করব। হিঙ্গলগঞ্জে অনেক সমস্যা রয়েছে। তার প্রথম কাজ থাকবে লেবুখালী দুলদুলি নদীতে একটি সেতু নির্মান। হিঙ্গলগঞ্জ এ পানীয় জলের সুব্যবস্থা করা হবে। নীলগঞ্জ বিধানসভার ত্রিমুখি লড়াই একদিকে রয়েছে বিজেপির রেখা পাত্র অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকার। এই দুই ফুলের প্রার্থীদের টক্কর দিতে পারবে কি কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ রায়?  সেই দিকে নজর রয়েছে সকলের।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি