আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দুঃসংবাদ, বাবাকে হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  বাবা হারা হলেন  রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন লক্ষ্মীরতন শুক্লার বাবা বাবা উমেশচন্দ্র শুক্লা। তাঁর প্রয়াণে ক্রীড়ামহলে  নেমে এসেছে শোকের ছায়া। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, উমেশচন্দ্রবাবু বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে প্রায় দিন পনেরো আগে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে  ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বাবার মৃত্যুসংবাদ পেয়ে  বাংলার প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মীরতন কান্নায় ভেঙে পড়েন । তাঁর সঙ্গে তাঁর বাবা সম্পর্ক অত্যন্ত গভীর। লক্ষ্মীরতন তাঁর খেলোয়াড় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের পথচলায় সর্বদাই বাবাকে পাশে পেয়েছেন। 

আরও পড়ুন:  IPL-এ আজ মুখোমুখি বিরাট-বৈভব, ‘বেবি বস’-কে থামাতে পারবে RCB-র বোলাররা?

 উমেশচন্দ্রবাবুর মৃত্যু সংবাদ  পেতেই  লক্ষ্মীরতন শুক্লার প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন। সকলেই শুকলা  পরিবারের প্রতি  জানিয়েছেন সমবেদনা ।  তাঁর প্রয়াণে শোকস্তব্ধ   গোটা শুক্লা পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ