মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক ভাবে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন বিনোদ কাম্বলি। বুধবার তাঁকে দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে গিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। যদিও তাঁকে দেখে মনে হয়েছে, এখনও পুরো সুস্থ হননি।

কাম্বলির স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াই করে চলেছেন এবং তাঁর জনসমক্ষে উপস্থিতি এক প্রকার বিরল ঘটনার সমান। গত সপ্তাহে কাম্বলির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে সচিন তেন্ডুলকরের জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। ওই ভিডিয়োয় কাম্বলি আরও বলেছেন, “এই দিনটা আমার কাছে আলাদা। প্রতি ২৪ এপ্রিল আমার সচিনের কথা মনে পড়ে। অতীতে কখনও অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি দু’জনে। একসঙ্গে জন্মদিন পালন করেছি। ময়দানে দাপট দেখিয়েছি। ওই বন্ধন ভাঙা যাবে না।” সেখানেও তার শারীরিক অসুস্থতা স্পষ্ট বোঝা যায়।

 আরও পড়ুন: বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

এদিন তার আরো একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে তিনি, স্টেডিয়ামে ঢুকছেন তিনি। ঠিক মতো হাঁটতে পারছেন না কাম্বলি। দু’দিক থেকে দু’জন তাঁকে ধরে রয়েছেন। হাঁটতে সমস্যা হলেও মুখে হাসি রয়েছে তাঁর। কাম্বলিকে দেখে উচ্ছ্বসিত ভক্তেরা। তাঁদের মধ্যে অনেকেই বলেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যর।” সে কথা শুনে ‘থাম্বস আপ’ দেখান কাম্বলি। শিবাজী পার্কে কোচ রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট শিক্ষা শুরু কাম্বলি এবং সচিনের। দু’জনেই প্রতিভাবান ছিলেন। তবে একটা সময় কাম্বলিকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যান সচিন। বিশৃঙ্খল জীবনযাপনের কারণে ক্রিকেট থেকে দূরে সরে যান কাম্বলি। যদিও কাম্বলির শারীরিক অসুস্থতা নিয়ে কিছুদিন আগে তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছিল। ২০২৪ সালে ৫৪ বছরের প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। সে সময় ঠাণের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে এদিন তাকে মাঠে দেখে তার ভক্তদের মধ্যে যথেষ্টই আত্মবিশ্বাস ফুটে ওঠে।

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর