ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাঠ নিতে এসে শিক্ষকেরই যৌন নির্যাতনের শিকার হল তিন ছাত্র। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে ধর্ষক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নরপিশাচ শিক্ষক জামায়াতে ইসলামীর নেতা বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে স্থানীয় সাংসদ তথা জামায়াতের জেলা আমীর মওলানা তাহাজ উদ্দিনের একটি আবাসিক মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসায় থেকেই পড়াশোনা করে ছাত্ররা। মাদ্রাসায় পাঠরত পঞ্চম শ্রেণির এক ছাত্র অভিভাবকদের জানান, আরবি শিক্ষক নূর উদ্দিন তাকে প্রায়শই পড়ুয়াদের নিজের রুমে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাচ্ছেন।এমনকি তার সঙ্গে বৃহস্পতিবার একাধিকবার নোংরা কাজ করেছে। ওই খবর জানার পরেই শিশুটির অভিভাবক স্থানীয়দের কাছে বিষয়টি জানিয়ে সাহায্য চান। মাদ্রাসার ভিতরে ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়ার আর্জি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামায়াতের কর্মীরাও। অভিযুক্ত শিক্ষককে আড়াল করার চেষ্টা চালান। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এক সময়ে স্থানীয়দের প্রতিরোধে রণে ভঙ্গ দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান জামায়াতের সশস্ত্র জঙ্গিরা। খবর পেয়ে মুজিবনগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে ধর্ষক শিক্ষককে গ্রেফতার করে এবং ধর্ষণের শিকার শিশুদের উদ্ধার করে। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘জামায়াতে ইসলামীর জেলা আমিরের মালিকানাধীন মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিল পঞ্চম শ্রেণির ছাত্র পড়ুয়ার বাবা। সেই মামলার প্রেক্ষিতে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?