আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ানমারের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রাক্তন সেনাপ্রধান মিন অং হ্লাইং

আন্তর্জাতিক ডেস্ক: ‘গৃহযুদ্ধ’ বিধ্বস্ত মায়ানমারের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রাক্তন সেনাপ্রধান মিন অং হ্লাইং। আজ শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোর সংসদ ভবনে এক জমকালো অনুষ্ঠানে শপথ নেন ৬৯ বছর বয়সী প্রাক্তন সেনা কর্তা। রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পরে মায়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ বার্তা দিয়েছেন মিন অং হ্লাইং।

পাঁচ বছর আগে ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুধু তাই নয়, সুচি সহ দেশটির সিংহভাগ রাজনেতাকেই গ্রেফতার করে জেলে পুরেছিলেন। ওই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গর্জে ওঠেন দেশের গণতন্ত্রকামী জনতা। সেনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শুরু হয় গৃহযুদ্ধ। গত পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে কার্যত বিপর্যস্ত মায়ানমারের জনজীবন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নাম করে চলতি বছরের জানুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আয়োজন করেছিলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। যদিও ওই নির্বাচনে সুচির দল সহ মূল ধারার রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের সুযোগই পাননি। মূলত প্রাক্তন সেনাসদস্য ও সেনাবাহিনীর ঘনিষ্ঠরাই ভোটে লড়েছিলেন এবং একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। ওই একপেশে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক মানবাধিকার সংস্থা। বহু দেশের পক্ষ থেকেও মায়ানমারের নির্বাচনকে প্রত্যাখানের কথা জানানো হয়েছিল। যদিও ওই সমালোচনাকে আমলই দেননি সামরিক জুন্টা সরকারের প্রধান অং হ্লাইং। দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ