ময়নায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ, মাথা ফাটল এক কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার খবরের শিরোনামে বাকচা। আজ, শনিবার সকালে ওই আসনের তৃণমূল প্রার্থী প্রচার করছিলেন। অভিযোগ, তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি নিয়ে মিছিলে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। যার ফলে মাথায় ফেটেছে এক তৃণমূল কর্মীর। এমনটাই অভিযোগ ঘাসফুল শিবিরের। প্রার্থীর উপরও হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ময়নার বাকচা এলাকায়। বাংলার ভোটে অন্যতম স্পর্শকাতর জায়গা হল বাকচা। ভোট এলেই এই গ্রামে রাজনৈতিক উত্তাপ বেড়ে যায়। তাই নির্বাচন কমিশনের বাড়তি নজর থাকে ময়নার বাকচাতে। 

আরও পডুন: ‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

এদিন সকালে বাকচাতে পায়ে হেঁটে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। জনসংযোগ সারছিলেন, অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রচারে থাকা তৃণমূল কর্মীদের উপরও হামলা চালানো হয়, বলে অভিযোগ। যার ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। মাথা ফেটে গিয়েছে একজনের। আহত হয়েছেন তৃণমূল প্রার্থীও। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাকচা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। তৃণমূলের প্রার্থীর অভিযোগ, ‘বিজেপি হারবে জেনেই এই হামলা চালিয়েছে।’ যদিও ঘাসফুল শিবিরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই হামলা হয়েছে বলে দাবি বিজেপির।

চন্দন মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে ঘাসফুল শিবির প্রার্থী করেছে। যদিও তাঁকে প্রার্থী হিসেবে মেনে নেয়নি ঘাসফুল শিবিরের একাংশ, তাই এই হামলা, এমনটাই দাবি পদ্ম শিবিরের। যদিও এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান