‘‌জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে’‌, সিউড়িতে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে ভিড় উপচে পড়েছে। আর এখান থেকেই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার ডাক দিলেন তিনি। আর এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়া যাবে না বলে পরামর্শ দিয়েছেন তিনি। কোনও মতানৈক্য না রেখে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে বিজেপিকে হারাতে নিদান দিলেন তিনি।

এদিকে বাংলার জন্য কোনও কাজ করেনি বলে বিজেপিকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে যাঁরা প্রতিশ্রুতি দেয় তাঁরা মিথ্যেবাদী বলে সুর চড়ান তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করা। অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলে কালো টাকা দিয়ে দেবে। তার পর ইডি–সিবিআইয়ের মামলা করবে। আগেরবার নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। আমরা ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে। কখনও এক হাজার টাকা দিয়েছো?’‌

অন্যদিকে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চালাবে বলছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসে এমন কথাই বলে গিয়েছে বলে দাবি তাঁর। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘‌কাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কী? আমি বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করি না। ভালবাসার নীতিতে বিশ্বাস করি। যারা বাংলায় কথা বললে মারো, তারা কী ভাবে ভোট চাও এখানে? এত বড় জুমলা এর আগে দেখিনি। ভোটার কাটার ষড়যন্ত্র। কেউ বিজেপিকে ভোট দেবেন না। তোমার নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? কত টাকা যায় দিল্লি? সৌজন্যের খাতিরে আর বলছি না। ইশারাই কাফি… বুঝে নাও।’‌

এছাড়া বিধানসভা নির্বাচন আছে বলে এখানে এসে বলছে চাকরি দেবে। ওদের কথা বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ‘‌মোদি বাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল?‌ আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস করে দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এসব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে করো না। বিজেপি দেবে চাকরি? রেলে গ্যাংমান নিয়েছে? সেনায় পদ খালি। তার পরেও বলছে চাকরি দেবে! চাকরি দেব আমরা। আমাকে একটা জায়গা দেখিয়ে দিক যেখানে কাজ করিনি। ১০৫টা সোশ্যাল স্কিম আছে বাংলায়। তাই এবার জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।’‌

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের