আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌বাইরের লোক নিয়ে এসে বিজেপি বাংলা দখল করতে চায়’‌, ষড়যন্ত্র ফাঁস মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমানের গলসি এলাকার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে মুখ্যমন্ত্রী পৌঁছলে ভিড় উপচে পড়ে। আর এখান থেকেই বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে দিলেন তিনি। আর এবার মানুষ বিজেপিকে চার্জশিট দেবে বলে সুর চড়ালেন তিনি। এনআরসির নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করতে দেব না বলে স্পষ্টভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে বিজেপিকে হারাতে নিদান দিলেন তিনি।

এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসতে চলেছে বলে জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। আর আজ, সোমবার সেটাই জনসভা থেকে ফাঁস করে দিলেন। বাইরে থেকে লোক এনে ভোটে কারচুপি করার ছক সবার সামনে নিয়ে আসেন তিনি। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সিপিএমের কায়দায় বিজেপি ভোট লুট করতে পারে। সেই পরিকল্পনা করা হচ্ছে। আমার কাছে খবর চলে এসেছে। বাইরে থেকে লোক এনে বাংলা ধকল করতে চায় বিজেপি। তবে আমি জানিয়ে রাখি, বাইরে থেকে লোক এনে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ থেকে শুরু করে আমাদের কর্মীরা সজাগ রয়েছেন।’‌

অন্যদিকে বিজেপি ভাঁওতা দেয় আর সেটা তৃণমূল কংগ্রেস দেয় না বলেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপির কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌২০২৬ সালে ২২৬ এর বেশি আসন পাব আমরা। এবার মানুষ বিজেপিকে চার্জশিট দেবে। এনআরসির নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করতে দেব না। বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই। কারণ এসআইআর করে ইতিমধ্যেই মা–বোনেদের নাম বাদ দিয়েছে। আপনাদের ভোট দেওয়ার দিন আটকানোর চেষ্টা করবে। নিজের হাতে ঝাঁটা রাখুন। রাস্তা পরিষ্কার করে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন।’‌

এছাড়া এসআইআর থেকে এনআরসি নিয়েও বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কেটে বাংলার মানুষের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে গেরুয়া শিবির বলেও অভিযোগ করেন তিনি। ধর্মের নামে বিভেদ নিয়েও বিজেপির তুমুল সমালোচনা করেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘এদের ধর্ম মানে বিষবৃক্ষ। মানুষের মাথায় বিষ ঢালা এদের ধর্ম! আর আমার ধর্ম মানবতা। আমাদের ধর্ম মানবতা।’

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ