‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ তৈরি করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সলমান। তিনি সাফ সাফ মার্কিন খ্যাপাটে প্রেসিডেন্টকে বলেছেন, ‘হরমুজ অবরুদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরুন, না হলে ইরান ঝাঁপিয়ে পড়বে।’ সেই সঙ্গে ফের তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্টের উপরে চাপ তৈরি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নালের’ প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজের আশঙ্কা হরমুজ অবরুদ্ধ করার প্রতিশোধ নিতে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ করে দিতে পারে। বিশেষ করে ইরান ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে। তার ফলে সৌদির তেল রফতানি অনেকাংশে ধাক্কা খেতে পারে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকার সময় সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে মরুভূমি পাড়ি দিয়ে লোহিত সাগর পর্যন্ত তেল পৌঁছে দিয়ে তাদের দৈনিক ৭০ লাখ ব্যারেল রফতানি বজায় রাখতে সক্ষম হয়েছিল। এখন বাব আল-মান্দেব বন্ধ হয়ে গেলে সেই বিকল্প পথটিও রুদ্ধ হয়ে যাবে। ইয়েমেনের ইরান-পন্থী হুথি বিদ্রোহীরা বর্তমানে বাব আল-মান্দেবের উপকূলীয় একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।’

আর্থিক বিশেষজ্ঞদের মতে, হরমুজ ও বাব আল-মান্দেব উভয় প্রণালিই বিশ্ব জ্বালানি সরবরাহের জীবনরেখা বা লাইফলাইন হিসেবে চিহ্নিত। এই দুটি পথের যে কোনও একটিতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া জ্বালানি সরবরাহেও ব্যাপক প্রভাব পড়বে। অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর