Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সঞ্জু স্যামসন ও ডিওয়াল্ড ব্রেভিসের চওড়া ব্যাটে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছেন রুতুরাজ গায়কোয়াড়রা। কলকাতার হয়ে কার্তিক ত্যাগী চার ওভারে ৩৫ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন।

এদিন এম চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে বৈভব অরোরার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আগের ম্যাচে অপরাজিত শতরান করা সঞ্জু স্যামসন। তৃতীয় ওভারে অনুকূল রায়কে ছয় মারতে গিয়ে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৭)। তিন নম্বরে নেমেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন আয়ুষ মাত্রে। ক্যামেরন গ্রিন-বৈভব অরোরাদের বেধড়ক পিটুনি দেন। ষষ্ঠ ওভারে বৈভবকে ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে রমনদীপ সিংহের হাতে ধরা পড়ে আউট হয়ে সাজঘরে ফেরেন  মাত্রে (৩৮)। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৭২/২।

এর পর ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে দলকে ১০ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যেভাবে খেলছিলেন স্যামসন, তাতে মনে হচ্ছিল সহজেই অর্ধশতরান পেয়ে যাবেন। কিন্তু দ্বাদশ ওভারে কার্তিক ত্যাগীর বলের লাইন ঠিকমতো বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে যান। ৩১ বলে করেন ৪৮ রান।  চতুর্থ উইকেটে জুটি বেঁধে ডিওয়াল্ড ব্রেভিস ও সরফরাজ খান দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে সুনীল নারাইনের বলে সরাসরি বোল্ড হয়ে যান সরফরাজ (১৮ বলে ২৩)। পরের ওভারেই বেবি এবিকে ফেরান কার্তিক ত্যাগী। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রেভিস। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে চেন্নাইকে ১৯২ রানে পৌঁছে দেন শিবম দুবে ও জেমি ওভারটন। ১৩ রানে অপরাজিত থাকেন শিবম। আর জেমি ওভারটন ৭ রানে অপরাজিত থাকেন।

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?