সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি বনগাঁ: উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া। বিজয় মিছিলে যোগ দিয়ে তিনি অভয় বার্তা দিলেন বনগাঁবাসীকে। “বনগাঁতে না তৃণমূলের গুন্ডা থাকবে,না বিজেপির নতুন করে গুন্ডা হবে। বনগাঁর মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নেবে”। মন্তব্য বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার(BJP MLA Ashok Kirtania)। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির মূল স্লোগান ছিল “ভয় আউট ,ভরসা ইন”। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছিল বিজেপি। বঙ্গে জিতে এলে সুশাসন প্রতিষ্ঠা তাদের প্রথম লক্ষ্য এই বার্তা দিয়েছিল। তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও গুন্ডাগিরি বন্ধ হবে এই প্রতিশ্রুতি ভোট প্রচারে বেরিয়ে বারবার দিয়েছিলেন বিজেপির সকল নেতারা।

মানুষের অফুরন্ত আশীর্বাদ পেয়েছেন বনগাঁর বিজেপি বিধায়ক। এবার তাই বিজয় মিছিলে যোগ দিয়ে এলাকাবাসীর মধ্যে অভয় আনতে তিনি প্রতিশ্রুতি দিলেন, বনগাঁতে না কোন গুন্ডা থাকবে, না নতুন করে করে গুন্ডা তৈরি হতে দেবে বিজেপি। বনগাঁর(Banga) মানুষ যাতে নির্ভয়ে মুক্ত বায়ু সেবন করতে পারে সেই পরিবেশ গড়ে তুলবে বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে বাংলার মানুষকে নতজানু হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে ব্রিগেডে এসে হুডখোলা জিপে চড়ে হাত নাড়তে নাড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবেশ করেন সভাস্থলে।

শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে সভাস্থলের দিকে হেঁটে গিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের অভূতপূর্ব সমর্থন পেয়ে কতটা আপ্লুত তা শনিবার ব্রিগেডের শপথ অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন বঙ্গ সন্তানদের । এ দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি পরিচালিত কুড়িটি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন কেন্দ্রের একাধিক মন্ত্রী। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী সহ টলিউডের একাধিক নায়করা।

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার