রাঘব চাড্ডার পরিবর্তে ডেপুটি লিডারের পদে বসা আপ সাংসদের বাড়িতে হানা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবে আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভা সাংসদ অশোক কুমার মিত্তালের বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর। বুধবার সকাল থেকেই চলছে তল্লাশি। জানা গিয়েছে, জলন্ধর ক্যান্টনমেন্টের দ্য মল রোড, ১৬ নম্বরে অবস্থিত তাঁর বাসভবনে তল্লাশি অভিযান চালানো হয়। রাঘব চাড্ডার পরিবর্তে মিত্তালকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদে নিযুক্ত করার মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

জানিয়ে রাখা ভালো, দ্য লাভলি গ্রুপের মালিক হলেন আপ সাংসদ অশোক কুমার মিত্তাল। জানা গিয়েছে শুধু আপ নেতার বাড়ি নয়, ইডি ফাগওয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অভিযান চালাচ্ছে। অশোক কুমার মিত্তাল এলপিইউ-এর প্রতিষ্ঠাতা ও আচার্য। তিনি তাঁর ভাই রমেশ মিত্তাল ও নরেশ মিত্তালের সঙ্গে যৌথভাবে এই বিশ্ববিদ্যালয়ের মালিক।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইডি এই পদক্ষেপ নিয়েছে।  বুধবার ভোর থেকে অভিযান চালানো হয়। একজন ইডি কর্তা বলেছেন,  “ফেডারেল সংস্থাটি স্থানীয় পুলিশের কাছে কোনো সহায়তা চায়নি।” অশোক কুমার মিত্তাল প্রথমে একজন শিক্ষাবিদ  ছিলেন । ২০২২ সালে তিনি  সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং একই বছর রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। এরপর থেকে তিনি প্রতিরক্ষা ও অর্থসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক সংসদীয় প্রতিনিধিদলেও অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন: ছত্তিশগড় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪, হাসপাতালে ভর্তি একাধিক শ্রমিক

 রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা দিয়ে  আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।  তাঁর জায়গায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর তথা দলের সাংসদ ডঃ অশোক কুমার মিত্তলকে রাজ্যসভার নতুন ডেপুটি লিডার করা  হয়।   দলের তরফে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়ার বিষয়ে সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। কয়েকদিন ধরেই জল্পনায় ছিল যে, রাঘব চাড্ডা এবং আপ শীর্ষ নেতাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। আপ এবং দলের শীর্ষ নেতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে নীরব ছিলেন রাঘব চাড্ডা। তারপরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। 

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার