ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তমলুকে, গুরুত্বই দিলেন না বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোট কর্মীদের ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা পূর্ব মেদিনীপুরের তমলুকে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। ৭০০ ভোটারের জন্য একটি মাত্র কাউন্টার। প্রতিবাদে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীদের একাংশ। গোটা বিষয়টি নিয়ে বিডিওকে জানাতে গেলে তাতে আমল দেননি তিনি, এমনটাই অভিযোগ।

আরও পডুন: ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

আর মাত্র এক সপ্তাহ বাদেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে ভোটকর্মীদের ক্ষেত্রেই যদি এই চূড়ান্ত অব্যবস্থা হয় তাহলে, সাধারণ ভোটারদের কী হবে? প্রশ্ন উঠেছে এই বিষয়ে। নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যে। তেমনই পূর্ব মেদিনীপুরের তমলুকে কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যালয়ের একটি বুথে ভোট কর্মীদের ভোটগ্রহণ শুরু হয় আজ, বুধবার সকালে। চড়া রোদ, গরমে হাঁসফাঁস অবস্থা, তার মাঝেই ছোট্ট একটি ঘরে ৭০০ জনকে ব্য়ালটে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড় করানোর অভিযোগ।

ভোট কর্মীদের অভিযোগ, ব্যালটে ভোটগ্রহণ হওয়ায় প্রায় দশ মিনিট করে সময় লাগছে। যার ফলে সময় বেশি লাগছে। সেই কারণে দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত বিডিওকে বিষয়টি জানাতে গেলে তিনি কোনও সদুত্তর দেননি বলে অভিযোগ। এরপরেই ভোট কর্মীরা ক্ষিপ্ত হয়ে ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন, যদিও উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর তরফে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়। সূত্রের খবর, এই অব্যবস্থা দেখে বেশ কয়েকজন ভোট কর্মীরা ভোট না দিয়েই চলে যান।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর