গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শাসক শিবিরে অস্বস্তি বাড়ছে।  তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা মিস্ত্রির বিরুদ্ধেই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমেছেন তৃণমূলেরই দুই প্রভাবশালী নেতা-নেত্রী। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, বাসন্তী ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরী নস্কর এবং আমঝাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি অসীম সরদার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে নিজের দলের প্রার্থী নীলিমা মিস্ত্রি -র বিরুদ্ধেই লড়াইয়ে নেমে পড়েছেন দলেরই নেতারা। এই ঘটনায় একদিকে যেমন শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে, অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে বিরোধীদের দাবি, এটি কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক কৌশল। তাঁদের অভিযোগ, অবাধ ও নিরপেক্ষ ভোট হলে শাসক দল পরাজিত হতে পারে বলেই এই কৌশল নেওয়া হয়েছে। বুথ দখল এবং ভোটের সমীকরণ নিজেদের পক্ষে রাখতে দলেরই কয়েকজনকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে বলে দাবি বিরোধীদের।

এদিকে বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রাজা গাজী। তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “সব দলেরই তো নিজস্ব পলিসি বা কৌশল থাকে।” শুধু তাই নয়, তাঁর দাবি, যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাঁরাও তৃণমূলেরই লোক এবং শেষ পর্যন্ত ‘জোড়া ফুল’ প্রতীককেই সমর্থন করবেন। রাজা গাজীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, বাসন্তীতে কি সত্যিই গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনও রাজনৈতিক কৌশল-তার উত্তর মিলবে ভোটের ফলেই।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা