‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর চারদিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট পর্ব ২৩ এপ্রিল। সকাল থেকে একের পর এক নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ সভা আজ মুখ্যমন্ত্রী করেন সোনারপুরে। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী লাভলি মৈত্র এবং ফিরদৌসি বেগম। আর এখান থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। এমনকী বিজেপির একটি গোপন ছকও ফাঁস করে দেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।

এদিকে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলে আসছিলেন বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। আর ভোট লুট করতে চাইছে। এভাবেই বাংলায় জিততে চাইছে। আর আজ, শনিবার সোনারপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সব বদলে প্রশাসনকে ভয় দেখাচ্ছেন। বিজেপির পরিবারের লোকজন অবজার্ভার নয়, কনজার্ভার হয়ে এসেছে। যতই করো হামলা এবার নেব বদলা। গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে বদলা নেবে মানুষ। কে প্রার্থী মনে রাখবেন না, আমাকে ভালবাসলে, আস্থা থাকলে জোড়াফুলে ভোট দেবেন। সরকার আমিই গড়ব। দয়া করে জোড়াফুলে ভোট দেবেন।’‌

অন্যদিকে প্রধানমন্ত্রীকে সোনারপুর থেকেই বহিরাগত বলে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলার মাটিতেও হারানো হবে বলে সুর চড়িয়ে জানিয়ে দেন তিনি। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌দিল্লি থেকে এসে বলছে তিনি ২৯৪টি আসনের প্রার্থী। তিনি তো বাংলার ভোটারই নন। আগে ইস্তফা দিন, তার পরে আসুন। সুপ্রিম কোর্টে লড়াই করে ৩২ লক্ষের নাম তুলেছি। ওরা কেটে দিয়েছিল। এখনও বসে বসে কাটছে। অনেক জায়গায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে। আমি ছেড়ে কথা বলব না। আমি কতদূর যেতে পারি, অনেকের জানা নেই। প্রধানমন্ত্রী নিজেও তো বাংলায় বহিরাগত।’‌

এছাড়া বাংলাকে ভাগ হতে দেবেন না বলেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। দেশ ভাগ করার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌ভেবেছে দেশটা একটা রাজনৈতিক দলের পক্ষে থাকবে। একটাই দল। যা বলবে তা করবে। তা হবে না। আমরা সংরক্ষণ নিয়ে ভাবি না। রাজ্যসভায় আমাদের ৪৬ শতাংশ মহিলা। দল মনোনয়ন দেয়। আমি দিয়েছি। লোকসভায় আমার ৩৭ শতাংশ মহিলা সাংসদ। আপনি কেন মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন ঢুকিয়েছেন। উদ্দেশ্য ছিল, ডিলিমিটেশন করে দেশভাগ, বাংলা ভাগ করা। আমরা দেব না। বলবে মা–বোনদের জন্য পাশ করতে দিল না। সামনে রেখেছে মহিলা। পিছনে ওটার মধ্যে ঢুকিয়েছিল ডিলিমিটেশন। তার পরে এনআরসি করে আপনাদের সকলকে ডিটেনশন শিবিরে পাঠানো হত। চক্রান্ত করা হত। ধরতে পেরে আমরা সকলে জোট বেঁধে ধরাশায়ী করেছি।’‌

২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে ছবি ও ভিডিও! হোয়াটসঅ্যাপে চালু নয়া ফিচার

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ

আলফানসো আমের আসল ঠিকানা কোথায়, জানুন ভারতের কোন রাজ্যে হয়?

দিনে ২৫ কেজি ঘাস, ২০ লিটার জলের‌ সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

গ্রীষ্মের দাবদাহে বাড়তে পারে মাইগ্রেনের ঝুঁকি, সতর্ক করল চিকিৎসকরা

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা

লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের