তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।  একই সঙ্গে  আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে।   

ভয়ানক এই ঘটনাটি ঘটেছে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ।  মৃতদের  বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), স্ত্রী পপি খাতুন (৩০) ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩) নামে চিহ্নিত করা  হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। 

আরও পড়ুন: আইএএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে মারা হয়েছে। তাদের দুই সন্তান পারভেজ ও সাদিয়ার মাথায় আঘাত করে মারা হয়েছে। পারভেজ   পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।  পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, হাবিবুর রহমান পেশায় ছিলেন গরু ব্যবসায়ী । তিনি সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টা নাগাদ  বাড়ি ফেরেন।  কাছে ছিল গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক অনুমান  সেই টাকার লোভেই  দুষ্কৃতিরা তাঁকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে।  খুনের পাশাপাশি বাড়িতে থাকা সোনার গহনাও  লুট করা হয়েছে। এমনকি হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের দুল  ছিনিয়ে নিয়ে গিয়েছে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত