চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ বিধানসভা ভোটের আগে নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের৷  পুরনো এক মামলায় কবি শ্রীজাতকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কবি শ্রীজাত বলেছেন, গলা ও মাথা তুলে কথা বলার মাশুল দিতে হতে পারে তাঁকে। তবে সম্পূর্ণ বিষয় না জেনে বেশি কিছু বলতে নারাজ কবি। 

জানা গিয়েছে, কয়েক বছর আগের মামলা থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে কোন মামলা থেকে হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। এখনও সঠিক তথ্য তাঁর কাছে এসে পৌঁছয়নি বলে জানালেন কবি। তাই এখনি সঠিক করে কিছু বলতে পারছেন না। তিনি আরও বলেছেন, ‘আমরা হয়তো আদর্শ রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছি। সেখানে কবিদের কোনও জায়গা হয়না। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে। সবটা জেনে সঠিক কথা বলা যাবে।’ ঠিক কি ঘটেছে, সবটা জেনে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, গলা খুলে মাথা তুলে কথা বলা এখন অন্যয় হিসেবে ধরা হয়। হয়তো তার মাশুল দিতে হতে পারে।

২০২৬-র নির্বাচনে একের পর এক গুরুত্বপূর্ণ কড়া নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছিল কারও বিরুদ্ধে কোনওরকম অভিযোগ থাকলে ওয়ারেন্ট ইস্যু করে ব্যবস্থা নিতে হবে। পুরনো একটি মামলা তুলে কবি শ্রীজাতর (Srijato Bandopadhyay) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল তীব্র নিন্দা জানিয়েছে। তাঁরা বলেছেন, বাংলায় কৃষ্টি সংস্কৃতির ওপর আঘাত করতে চায় বিজেপি৷ সাহিত্য মহল থেকেও নিন্দার ঝড় উঠেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলে জানাচ্ছেন তাঁরা। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ