তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ১৫২ আসনে হবে ভোট। মঙ্গলবারই এই সকল কেন্দ্রের প্রচার শেষ হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতায় দফার প্রচার চলছে। প্রথম দফার নির্বাচনের প্রচারে দেখা গেল অবাক করা দৃশ্য। তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন ‘সিপিএম’ বুদ্ধদেব। তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়ের হয়ে বাড়ি বাড়ি করজোড়ে ভোট চাইতে দেখা গিয়েছে তাঁকে। শাসকদলের নেতাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালি গাইতেও শোনা গিয়েছে।  কে এই ‘সিপিএম’?

ময়ূরেশ্বরের গিধিলা গ্রাম একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। এই এলাকার বাসিন্দা ‘সিপিএম’ তথা পোশাকি নাম বুদ্ধদেব ভল্লা। বাম আমলে জন্ম হওয়ায় বাবা ভালবেসে নাম রেখেছিলেন সিপিএম। কিন্তু স্কুলে ভর্তি সময়ে শিক্ষকদের পরামর্শে তাঁর পোশাকি নাম রাখা হয় বুদ্ধদেব। কিন্তু তাঁকে লোকে চেনে সিপিএম নামেই। গিধিলা গ্রামের সব ভল্লা তথা তফসিলি সম্প্রদায়ের মানুষের মতো বুদ্ধদেবের বাবা প্রয়াত সাগর ভল্লাও ছিলেন সিপিএমের একনিষ্ঠ কর্মী। ছেলের নামকরণের ধরণেই তা স্পষ্ট। 

জানা গিয়েছে, আগে নিজেও সিপিএমই করতেন বুদ্ধদেব। ২০১২ সালে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৩-এর পঞ্চায়েত নির্বাচনে তাঁর স্ত্রী চিন্তারানিকে গিধিলা সংসদের প্রার্থী করে তৃণমূল। স্ত্রীয়ের হয়ে প্রথমবার ভোট চাইতে বেরিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার ছিল প্রথম দফার নির্বাচনের শেষ প্রচার। দলীয় প্রার্থী অভিজিৎ রায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন তিনি। নিজে আগে সিপিএম করতেন সেই কথাও বললেন ভোটারদের কাছে। নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে তৃণমূলে যোগ দেওয়ার কথাও জানান। তারপর থেকেই তৃণমূল কর্মী হিসাবে কাজ করছেন তিনি। ভোটারদের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে জোড়াফুলকে ভোট দেওয়ার আবেদন করেছেন তিনি। 

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের