আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের জীবনকে কেন্দ্র করে তৈরি আসন্ন ওটিটি সিরিজ ‘লরেন্স অফ পাঞ্জাব’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই সিরিজের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, যেখানে দাবি করা হয়েছে সিরিজটি অপরাধমূলক কার্যকলাপকে গৌরবান্বিত করতে পারে এবং তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আসন্ন ZEE5 ওয়েব সিরিজ ‘লরেন্স অফ পাঞ্জাব’ মুক্তির আগেই বড় বিতর্কের মুখে পড়েছে। সিরিজটি গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের জীবন ও অপরাধ জগতকে কেন্দ্র করে নির্মিত বলে জানা গেছে। পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করে সিরিজটির ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন। তাঁর অভিযোগ, এই সিরিজে একজন বাস্তব অপরাধীর জীবনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে গৌরবান্বিত করার সম্ভাবনা রয়েছে।মামলায় আরও বলা হয়েছে, এমন কনটেন্ট তরুণ সমাজকে প্রভাবিত করতে পারে এবং অপরাধমূলক কার্যকলাপকে পরোক্ষভাবে উৎসাহ দিতে পারে। পাশাপাশি OTT প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ ও প্রি-সেন্সরশিপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন : বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

এর আগে রাজা ওয়ারিং ZEE5-এর গ্রিভেন্স অফিসারকে চিঠি পাঠিয়ে সিরিজটির মুক্তি স্থগিত বা বাতিল করার অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, সিরিজটি এমন একজন ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে তৈরি, যার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।  অন্যদিকে সিরিজটি আগামী ২৭ এপ্রিল ZEE5-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে হাই কোর্টে এই মামলার শুনানি ২৪ এপ্রিল নির্ধারিত হয়েছে। সেই শুনানির ওপর নির্ভর করবে সিরিজটির ভবিষ্যৎ। ‘লরেন্স অফ পাঞ্জাব’ নামটি বিখ্যাত চলচ্চিত্র ‘লরেন্স অফ অ্যারাবিয়া’-র সঙ্গে শব্দের খেলা করে রাখা হয়েছে বলে জানা গেছে। সিরিজটি লরেন্স বিশনোইয়ের উত্থান এবং অপরাধ জগতের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরার চেষ্টা করছে। এখন নজর আদালতের দিকে সিরিজটি মুক্তি পাবে, নাকি বিতর্কের কারণে আটকে যাবে, তা জানা যাবে শীঘ্রই।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ