দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার জগদ্দল-এর ২৩ নম্বর ওয়ার্ডে তুলসী মন্দির ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বহুদিনের পুরনো একটি তুলসী বেদি হঠাৎ ভেঙে দেওয়ার অভিযোগ উঠতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

জগদ্দল বিধানসভার ২৩ নম্বর ওয়ার্ডের ইস্ট কাপ্তেপাড়া নেহেরু মার্কেট এলাকায় প্রায় পাঁচ বছর ধরে একটি তুলসী বেদি স্থাপিত ছিল। অভিযোগ, হঠাৎ করে জেসিবি দিয়ে সেই বেদিটি ভেঙে দেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, অবিলম্বে তুলসী বেদিটি পুনর্নির্মাণ করতে হবে। তাঁর অভিযোগ, রাস্তার উপর থাকা তৃণমূলের পার্টি অফিস অক্ষত রাখা হলেও শুধুমাত্র তুলসী বেদিটিই ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে থানায় ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে এবং অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলা হবে।

আরও পড়ুন: ভোটকে কেন্দ্র করে দাঁতনে তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ, আহত ৬

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে জানান, এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে এবং সেই কারণেই তুলসী বেদিটি সরানো হয়েছে। তাঁর দাবি, কাজ সম্পূর্ণ হলে পুনরায় সেখানে তুলসী মন্দির নির্মাণ করে দেওয়া হবে। তুলসী মন্দির ভাঙাকে কেন্দ্র করে জগদ্দলের ২৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা তুঙ্গে। একদিকে স্থানীয়দের ক্ষোভ ও বিরোধীদের অভিযোগ, অন্যদিকে প্রশাসনের উন্নয়নমূলক কাজের যুক্তি—এই দ্বন্দ্বে পরিস্থিতি এখনও অস্থির। এখন দেখার, প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ