ভোটকে কেন্দ্র করে দাঁতনে তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ, আহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে চলছে প্রথম দফার ভোট। সকাল থেকেই বেশ কিছু জায়গায় রাজনৈতিক অশান্তির খবর মিলেছে। ভোটকে কেন্দ্র করে ঝড়েছে রক্তও। নতুন করে অশান্তির খবর মিলেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। জানা গিয়েছে, কেশিয়াড়ি বিধানসভার দাঁতন ১ নম্বর ব্লকের অন্তর্গত ২৩৩ নম্বর বেলমুলা বুথে ভোটকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ বাধে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের প্রায় ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক উত্তেজনা ছড়ায়। 

তৃণমূল কর্মীরা বুথের সামনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাধা দিতে গেলে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হয় বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে। শাসক দলের কর্মীদের দাবি বিজেপি কর্মীরাই প্রথমে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল। খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছায়  কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ভোটারদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। তবে সকলকে নিরাপদে ভোট দেওয়ার জন্য আস্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। 

আরও পড়ুন: ‘৯৫ শতাংশ ভোট পড়বে’, আগাম জানিয়ে দিলেন কেষ্ট

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনের আগে প্রচারপর্বের শেষও উত্তপ্ত হয়ে উঠেছিল মেদিনীপুরের দাঁতন ও মোহনপুর এলাকা।  বিজেপি ও তৃণমূলের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘিরে ছড়িয়েছিল উত্তাপ।   প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল বিজেপি প্রার্থী অজিত জানার সমর্থনে বের করা এক মিছিলে অতর্কিত হামলার অভিযোগ।  আঁতলা গ্রামে  ২৫-৩০টি বাইক ভাঙচুর করা হয় এবং দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। তারপর ভোটের দিনেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল