দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধি: ভোটকেন্দ্রের সামনেই ঘটে গেল অঘটন। ভোট দিতে এসে  আচমকা গাছের ডাল ভেঙে পড়ল বিজেপি কর্মীর মাথায়। আর তা দেখেই ছুটে এসে তাঁকে উদ্ধার করলেন সামনেই থাকা তৃণমূল কর্মীরা। ভোটের দিন সিউড়ি বিধানসভা এলাকার ঘটল এক বিরল ঘটনা।

জানা গিয়েছে, জখম যুবকের নাম জিকো চট্টরাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই যুবক-সহ আরও একাধিক বিজেপি কর্মী সিউড়ির বোবা স্কুলের ভোটকেন্দ্রের ১৩৫ ও ১৩৬ নং বুথের বাইরে দাঁড়িয়েছিলেন। সেই স্কুলের সামনে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। অভিযোগ, হঠাৎ সেই গাছের ডাল ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে তাতে চাপা পড়েন জিকো। আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বিষয়টি নজরে আসতেই ছুটে আসে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে হাতে-হাত লাগিয়ে উদ্ধার করা হয় জিকোকে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই যুবককে। হাসপাতালেও গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, ওই যুবকের দাঁত ভেঙেছে, মাথায় ও কোমরে চোট লেগেছে। এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ ছিল ভোটগ্রহণ। বন্ধ ছিল ভোটকেন্দ্রের সামনের রাস্তা। পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যে প্রথম দফার ভোট। গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট ১৫২টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ