আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেশিদিন কপালে নেই শীত-সুখ! কলকাতায় ১৪

নিজস্ব প্রতিনিধি: ঝঞ্ঝাহীন বাংলায় মাঘ শেষে জমাট বেঁধেছে শীত-সুখ। কিন্তু ঠিক কতদিন মিলবে এই ঠাণ্ডার আমেজ, এই প্রশ্নটাই এখন বঙ্গবাসীর জিজ্ঞাস্য। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, এই শীত সুখ বেশিদিন থাকবে না। কেননা এটা আদৌ শীত নয়। শীতের আমেজ মাত্র। কিংবা বলা যেতে পারে ছদ্ম শীত। প্রকৃতি নির্দিষ্ট কোনও তারিখ ধরে পরিবর্তিত হয় না। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসে। তাই বাংলাতেও শীত পড়ার বা শীত চলে যাওয়ার নির্দিষ্ট কোনও তারিখ নেই। এবছরের মতো শীত আগেই বিদায় নিয়েছে, এখন যে শীত বা ঠাণ্ডার আমেজ মিলছে তা কার্যত বসন্তেরই অঙ্গ। কেননা দিনভর এই শীতের আমেজ থাকছে না। বেলা বাড়লেই চড়চড়িয়ে রোদ উঠছে। তখন ঘাম ঝরছে বাইরে বার হলে, ঘরের অন্দরে চালাতে হচ্ছে পাখা। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও একটা নির্দিষ্ট ঘরে এসে থমকে দাঁড়িয়েছে, তার বেশি নামছে না। এদিন তো বটেই গত ৪ দিন ধরে কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেই আটকে রয়েছে। শীতের ক্ষেত্রে এমনটা হয় না, বসন্তের মধ্যেই এই ছবি দেখা যায়।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই একটু একটু করে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। কমবে উত্তরে হাওয়ার দাপট। পরিবর্তে গায়ে লাগবে দক্ষিনী হাওয়া। এখনই বাংলায় আর কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা হোক বা জেলা এখন রাতের বেলায় শীতের অনুভূতি থাকলেও, দিনের বেলায় বেশ গরম অনুভূত হবে। যদিও আগামী কয়েকদিন ভোরের দিকে এবং রাতের সময় শীতের অনুভূতি থাকবে। আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে অধিকাংশ জেলাতেই দাপট দেখাবে কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। একই সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিকে ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। তার জেরে সপ্তাহন্তে বৃষ্টি হলেও হতে পারে। তবে বসন্তের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা বাংলা অবধি বয়ে এলেও তাতে বারিধারা কতটা ঝরবে তা নিয়ে সন্দেহ থাকছেই। 

Published by:

Share Link:

More Releted News:

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ