দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি লাগু থাকবে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) এমনটাই ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার এই দুই দেশের মধ্যে চিরতরে শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে ইজরায়েল ও লেবাননের নেতারা হোয়াইট হাউসে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি ইরানকে সতর্ক করে বলেন, হিজবুল্লাকে আর্থিক সাহায্য করা বন্ধ করতে হবে, তবেই শান্তি ফিরে আসবে।

আরও পডুন: ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয় হোয়াইট হাউসে। ট্রাম্পের মধ্যস্থতায় বৈঠকে বসে ইজরায়েলের অ্যাম্বাসাডর ইয়েচেইল লেইটার ও লেবাননের অ্যাম্বাসাডর নাডা মোওয়াড। উচ্চপর্যায়ের বৈঠকের পর তিন সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় দুই দেশ। ট্রাম্প আরও বলেন, লেবাননে শান্তি ফেরাতে তিনি সবরকম চেষ্টা করবে। লেবাননের সঙ্গে হিজবুল্লার সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এই বৈঠক নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে! আমেরিকা হিজবুল্লার আক্রমণ থেকে আত্মরক্ষায় লেবাননকে সাহায্য করার জন্য তার সঙ্গে কাজ করবে। ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।’

হোয়াইট হাউসের ইজরায়েল-লেবাননের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স, বিদেশ সচিব মার্কো রুবিও, ইজরায়েল ও লেবাননে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর ট্রাম্প ইরানকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, ইরান ধ্বংস হয়ে যাবে তিনি চাইলে। কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্য়বহার করবে না।

Published by:

Share Link:

More Releted News:

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ