দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

নিজস্ব প্রতিনিধি: ছবি তুলতে কমবেশি সবাই ভালোবাসে। বর্তমান সময়ে সেলফি তোলার একটা ব্যাপক হিড়িক পড়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সারাদিনের নিজের কাজের ছবি-ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে বেশিরভাগ মানুষই। কেউ পাহাড়ে গিয়ে তো কেউ মাঝ সমুদ্রে, জীবনের কোনও পরোয়ানা না করেই সেলফি তোলার খেলায় মেতে থাকেন তাঁরা। আট থেকে আশি সবাই সেই তালিকায়। কিন্তু এবার নিজের ছবি তুলতে গিয়ে বিপাকে পড়লেন এক পাইলট। মাঝ আকাশে নিজের সেলফি ও ভিডিও তুলেতে গিয়ে অন্য বিমানের সঙ্গে ধাক্কা! কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটলেও ওই দক্ষিণ কোরিয়ার পাইলটকে প্রায় ৫৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

ঘটনাটি আদতে ঠিক কী? সম্প্রতি এক সরকারি প্রতিবেদনে গোটা ঘটনার কথা বলা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ২০২১ সালে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান ঘন্টায় ৫৭৮ কিলোমিটার গতিতে চলতে শুরু করে। মাঝ আকাশে ওই উড়ানের সঙ্গে নিজের সেলফি ও ভিডিও তোলার চেষ্টা করেন পাইলট। অবতরণ করার আগে সমস্ত কিছুর ফুটেজ নিজের ফোনে বন্দি করতে চেয়েছিলেন তিনি। সেসময় দ্বিতীয় একটি বিমানের পাইলট ও সহকর্মীকে নিয়ে সেলফি তোলার চেষ্টা করেন ওই পাইলট। এখানেই ঘটে বিপত্তি।

আরও পডুন: বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

সূত্রের খবর, সেলফি তুলতে গিয়েই ওই যুদ্ধবিমানটি কিছুটা উল্টে যায় এবং দ্বিতীয় বিমানটির সঙ্গে ধাক্কা খায়। তবে অল্পের জন্য বেঁচে যায় তাঁরা। গোটা ঘটনায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, যা যা ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই দক্ষিণ কোরিয়ার পাইলটকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ