আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি : এনসিবি হেফাজতে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। ময়নাতদন্তের রিপোর্টে মৃত জওয়ান জস্বিন্দর সিংয়ের শরীরে মোট ৩৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই রিপোর্ট সামনে আসতেই হেফাজতে নির্যাতনের অভিযোগ আরও জোরালো হয়েছে।

৩৫ বছর বয়সী জস্বিন্দর সিং বিএসএফ-এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গত মার্চ মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অমৃতসরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেই সময় পুলিশ জানিয়েছিল, এনসিবি জিজ্ঞাসাবাদের সময় তাঁর অসুস্থতা বাড়ে। পরিবারের দাবি, জম্মু থেকে নারকোটিক্স বিভাগের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় এবং পরে অমৃতসরে নিয়ে আসা হয়। সেখানেই জিজ্ঞাসাবাদের সময় তাঁর মৃত্যু ঘটে। অমৃতসরের জেলা সিভিল হাসপাতালের চিকিৎসকদের করা ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, জস্বিন্দরের শরীরে ৩৪টি আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে ২৫টি আঘাত মৃত্যুর দুই থেকে চার দিন আগে করা হয়েছিল। বাকি ৯টি আঘাত মৃত্যুর প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা আগে লাগে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই সময়কালই তিনি এনসিবি হেফাজতে ছিলেন।

আরও পড়ুন: ‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মৃত জওয়ানের স্ত্রী লাভজিৎ কৌর অভিযোগ করেন, তাঁর স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁর কথায়, “৩৪টি আঘাত কোনো ছোট বিষয় নয়। হেফাজতে থাকাকালীন তাঁর উপর নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে।” মৃতের মা গুরমিত কৌর জানান, তাঁর ছেলে ছুটিতে বাড়ি এসেছিলেন। কয়েকদিন পর কাজে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের কাছে ফোন করে মৃত্যুর খবর দেওয়া হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা পোস্টমর্টেম হাউসের বাইরে বিক্ষোভও দেখান। তাঁদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনায় এনসিবির পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মানবাধিকার সংগঠনগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। ঘটনায় হেফাজতে মৃত্যুর প্রশ্নে ফের চাপের মুখে তদন্তকারী সংস্থাগুলি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ