‘আবগারি মামলা: ‘পক্ষপাতদুষ্ট’ ‘বিচারপতির এজলাসে হাজির হবেন না কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আবগারি নীতি মামলাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিচার বিভাগের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বরনা কান্ত শর্মার বেঞ্চে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়েছেন কেজরিওয়াল। বিচারপতিকে মামলার শুনানি থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ হওয়ার পরই তিনি এই অবস্থান গ্রহণ করেন।

একটি লিখিত চিঠিতে কেজরিওয়াল জানান, সংশ্লিষ্ট বিচারপতির নিরপেক্ষতা নিয়ে তাঁর আস্থা নষ্ট হয়েছে। তাঁর বক্তব্য, আদালতের কার্যক্রমে তিনি ন্যায়বিচারের আশা আর দেখছেন না। সেই কারণেই তিনি আদালতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত বিবেক ও নৈতিক অবস্থান থেকে নিয়েছেন।

আরও পড়ুন: মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

চিঠিতে কেজরিওয়াল আরও উল্লেখ করেন, তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। তাঁর দাবি, এটি বিচারব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট পরিস্থিতির বিরুদ্ধে প্রতীকী অবস্থান। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে, ভবিষ্যতে প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকা কেজরিওয়ালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী, হাজিরা না দিলে বিচারক অভিযুক্তকে উপস্থিত করানোর জন্য আইনি পদক্ষেপ নিতে পারেন। সাধারণত প্রথমে জামিনযোগ্য পরোয়ানা এবং পরে প্রয়োজনে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হতে পারে। 

সিনিয়র আইনজীবীদের মতে, মামলার শুনানিতে অনুপস্থিত থাকা আদালতের দৃষ্টিতে গুরুতর অপরাধের বিষয়। বিশেষ করে জামিনে থাকা কোনও ব্যক্তি হাজিরা এড়িয়ে যান, সেক্ষেত্রে  আইনি জটিলতা বাড়াতে পারে। অন্যদিকে, বিচারপতি স্বরনা কান্ত শর্মা এর আগেই নিজের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোেগ খারিজ করেছেন। আদালত জানিয়েছে, বিচারপতি স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখেই মামলার শুনানি পরিচালিত হবে। বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বানও জানানো হয়েছে।   

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক