বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠকের অভিযোগ আগেই উঠেছিল। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে গেল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে আগেই অভিযোগ উঠেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

অভিযোগ উঠেছিল, নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা টুরিস্ট লজে বসে গোপন বৈঠক করেছিলেন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ। নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ওই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। ২০ এপ্রিল নিয়ম ভেঙে লজে বৈঠক করেছিলেন তাঁরা। এমনই অভিযোগ তুলছে তৃণমূল। কয়েকদিন আগে সেই বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিল তৃণমূল। সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। এবার মামলা দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যে পর্যবেক্ষক এই কাজ করেছেন, তাঁকে ‘টানতে টানতে আদালতে’ নিয়ে যাবেন। তারপরের দিনেই হাইকোর্টে চলে গিয়েছে তৃণমূল।

ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি বলেছিলেন, চুপিচুপি মিটিং করার কথা ভেবেছিল। যে পুলিশ অবজার্ভার এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাঁকে টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরপরেই হাইকোর্টে মামলা দায়ের করা হল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ওই পুলিশ পর্যবেক্ষক ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এই পদ কঠোর ভাবে নিরপেক্ষ এবং স্বাধীন। তা সত্ত্বেও তিনি মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌরের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন। কি করে তিনি এটা করতে পারেন? 

দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভার দায়িত্বে আছেন ওই পর্যবেক্ষক। সরকারি নিয়ম মেনে আলিপুরের আইপিএস মেসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নিয়ম ভেঙে ডায়মন্ড হারবারের টুরিস্ট লজে ছিলেন তিনি।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক