আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। দিনমজুরি করে চলে সংসার। অভাব থাকলেও একটু ভালো কিছু খাওয়ার ইচ্ছা থাকে সব মানুষেরই। আমিষ রান্না হয়নি কেন? কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন এক দিনমজুর। তা নিয়েই শুরু হয়েছিল অশান্তি। আর সেই পারিবারিক বিবাদ দ্রুত সহিংস রূপ নেয়। যার ফল হয় মারাত্মক। রান্না নিয়ে অশান্তির জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। 

তেলেঙ্গানার ওয়াম্বা কলোনিতে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা।  জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কোদণ্ড শিবাজি। তিনি একজন দিনমজুর ছিলেন। স্ত্রী লক্ষ্মী ও ছোট দুই মেয়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সংসার চলত কোনওক্রমে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে রান্না নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। সংসারে অভাব রয়েছে জেনেও স্ত্রী কেন আমিষ রান্না করেনি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গেই নিজের দুরবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন। এটাই তাঁদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে তোলে। শুরু হয় দুজনের মধ্যে বিতর্ক। অভিযোগ উঠেছে, কথাকাটাকাটির সময়ে ক্ষিপ্ত হয়ে লক্ষ্মী বাড়িতে রাখা একটি ধারালো অস্ত্র দিয়ে শিবাজীকে আক্রমণ করেন। তখনই শিবাজীর ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই শিবাজীর মৃত্যু হয়। 

আরও পড়ুন: ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত স্ত্রী লক্ষ্মীকে হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেছে।  সার্কেল ইন্সপেক্টর নরহরি ঘটনাটি নিশ্চিত করেছেন।   প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে ইঙ্গিত করা হয়েছে। তবে সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা। এই ঘটনাটি আবারও এই প্রশ্নটি তুলেছে, কীভাবে সামান্য পারিবারিক কলহ, বিশেষ করে আর্থিক সংকট ও মানসিক চাপ একটি পরিবারকে ছিন্নভিন্ন করে দিতে পারে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের