গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি: খর বৈশাখের আঁচে পুড়ছে বঙ্গ। কোথাও-কোথাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি। তাপপ্রবাহের কারণে ঘরে বসে থাকাই দায়। রাস্তায় বের হওয়া তো ভীষণ যন্ত্রণার। ছোট্ট পড়ুয়াদের গ্রীষ্মের তীব্র জ্বলুনি-পোড়ানির হাত থেকে বাঁচাতে আগামী ১ মে থেকেই কার্যত রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মাবকাশ শুরু হতে চলেছে।

চলতি বছর ১১ মে থেকে গ্রীষ্মাবকাশের ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে থেকেই ছুটি পড়ে যাচ্ছে। ১ মে শ্রমিক দিবস উপলক্ষে স্কুল ছুটি থাকছে। ২ ও ৩ মে শনিবার ও রবিবার পড়ায় সাপ্তাহিক ছুটি। আবার ৮ মে ২৫ বৈশাখ পড়ায় রবীন্দ্র জয়ন্তীর কারণে ছুটি। ৯ ও ১০ মে শনি ও রবিবার পড়ায় ছুটি থাকছে।

গরমের কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সময়ের আগেভাগেইও স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ছুটি দেওয়া হতো। তবে এবার ভোট থাকার কারণে প্রশাসনিক নির্দেশ দিতে পারছেন না মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরও কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক