তৃণমূলের ৩৫০ জনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কমিশনের, ফের হাইকোর্টে কল্যাণ

তার আগেই ভোটের সমস্যা সৃষ্টিকারী (Trouble maker)-দের নামের তালিকা প্রকাশ নিয়ে নতুন করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে ধাক্কা খেয়েও দমছে না নির্বাচন কমিশন। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন। আর তার আগেই ভোটের সমস্যা সৃষ্টিকারী (Trouble maker)-দের নামের তালিকা প্রকাশ নিয়ে নতুন করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল তৃণমূল। শাসকদলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্য করে ‘ট্রাবল মেকার’দের নামের তালিকা প্রকাশ করে ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। তাই এ নিয়ে দ্রুত শুনানির আবেদন করেছেন তাঁরা। সেইমতো মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আজই এই মামলার শুনানি।

সূত্রের খবর, আগামিকাল ভোটের আগে ১৪২টি বিধানসভা কেন্দ্রে অশান্তি পাকাতে পারেন কিছু ব্যক্তি, তাঁদেরকেই চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন। যদিও ভোটে সমস্যা সৃষ্টিকারী অভিযোগে দিন দু’য়েক আগে ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে আছেন, পূর্ব বর্ধমান জেলার ৪৭৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতা জেলার ২৪৬ জন, নদিয়ায় ৩২ জন, হুগলি, উত্তর ২৪ পরগনায় মিলিয়ে ৩৬৮ জন। কিন্তু প্রথম দফার ভোটের আগে হাইকোর্ট এই গ্রেফতারি সক্রান্ত বিষয়ে স্পষ্ট জানিয়েছিল, ভোটের দিন গোলমাল পাকাতে পারে এমন অভিযোগে ঢালাও গ্রেফতারি চলবে না। কাউকে সতর্কতামূলকভাবে আটক করলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। কমিশন এরপরেও যদি ঢালাও গ্রেফতারির সিদ্ধান্ত নেয়, তার উপরে স্থগিতাদেশ জারি হবে।

সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ক্ষমতা সীমাহীন নয়। অন্য আইন থাকলে তার অধীনে কাজ করতে হবে। এই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, শুধুমাত্র ‘ট্রাবল মেকার’ বলে চিহ্নিত করে গ্রেফতারির নির্দেশ দেওয়া ভুল। সেক্ষেত্রে নির্দিষ্ট আইন রয়েছে, কাউকে সন্দেহভাজন মনে হলে, অবশ্যই আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। আর সন্দেহভাজন কাউকে আটক করতে হলেও নির্দিষ্ট বিধি মেনে করতে হবে। এরপরেও ঢালাও গ্রেফতারের সিদ্ধান্তে কমিশন অনড় থাকলে তাতে স্থগিতাদেশ দেওয়া হবে। প্রথম দফার ভোটের আগেও তৃণমূলের প্রায় ৮০০ কর্মীকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কায় আগেভাগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ। এবার ৩৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশনের নামের তালিকা নিয়ে আদালতে দ্বারস্থ হল তৃণমূল।

, রবিবার (২৬ এপ্রিল) সকালে আচমকাই দিল্লির এক বন্ধুর বাড়িতে উপস্থিত হন উৎসব। কিন্তু তিনি এতদিন কোথায় ছিলেন তা বলেননি। বিষয়টি জানা মাত্রই ট্রেনপথে দিল্লিতে যান মৌপিয়া। তার আগে থানায় গিয়ে মৌপিয়া উচ্চপদস্থ আধিকারিক দের সঙ্গে ভিডিও কলে উৎসবের সঙ্গে কথা বলিয়ে দেন। রবিবার সকাল ১১ টা নাগাদ থানায় হাতেকলমে জানানো হয় যে, উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। উৎসবের খোঁজ পেয়ে তিনি স্বস্তি পেয়েছেন মৌপিয়া। স্বামীর সঙ্গে কথা হয়েছে তাঁর, তাঁর গলা শুনে খুব ক্লান্ত লাগছিল তাঁকে সেটাও জানিয়েছিলেন তিনি।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ