৩ জন ভোটারের জন্য ৩০ হাজার দাবি  BLO-র, বিস্ফোরক অভিযোগ বনগাঁয়

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : SIR শুনানিতে ডাক পেয়েছিলেন পরিবারের ৩জন। শুনানিতে যাওয়ার পরে তাঁদের কাছে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে বিএলও-র বিরুদ্ধে। যদিও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বিএলও (BLO)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁ এলাকায়।

জানা গিয়েছে, বনগাঁর বাসিন্দা সুশীল বিশ্বাসের পার্ট নম্বর ৭০। সুশীল বিশ্বাসের পরিবারের ৩ জনের ডাক এসেছিল এসআইআর (SIR) শুনানিতে। সুশীল বিশ্বাসের বিএলও (BLO) তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দিলে ভোটার স্লিপ আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সেই টাকা দেননি সুশীল বিশ্বাস। তারপরে তালিকাতে নামও উঠেছে তাঁর। তারপরেও নানা কৌশলে বিএলও (BLO) টাকা চাইতেন। টাকা না দেওয়ায় ভোটার স্লিপ আটকে দিয়েছিলেন। পরে অভিযোগ জানাতেই, সেই স্লিপ দিতে বাধ্য হন বিএলও। অভিযোগ, প্রায় ৫০ জন বৈধ ভোটারের কাছ থেকে টাকা নিয়েছে বিএলও।

বিএলও এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে পেতেই সেটা মঙ্গলবার সকালে দিয়ে আসা হয়েছে। ষড়যন্ত্র করে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৭০ নম্বর পার্টের বিএলও মৃন্ময় রায়। 

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা