আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটকেন্দ্রে দেখা মীনাক্ষী–শীর্ষণ্যের, কী কথা হল?‌ হাসিমুখে ‘আসি’ বললেন বামপ্রার্থী

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে। ভোটের আবহে এখন তরুণ প্রজন্মের নেতা–নেত্রীদের দেখা যাচ্ছে। অনেকেই প্রার্থী হয়েছেন শাসক–বিরোধী দলের। রাজনীতির ময়দানে একে অন্যের বিরুদ্ধে নানা কথা বললেও দ্বিতীয় তথা শেষ দফার ভোটে এক অন্যরকম ছবি দেখল বাংলা। হ্যাঁ, সৌজন্যের ছবি। এই নতুন প্রজন্মের প্রার্থীদের মধ্যে সৌজন্য খুব একটা দেখা যায়নি। বরং তা এতদিন দেখা গিয়েছিল প্রবীণ প্রার্থী যাঁরা তাঁদের মধ্যে। এবার এই বিরল সৌজন্যের সাক্ষী থাকল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। ভবানীপুর, বাসন্তী, ভাঙড়, ডায়মন্ডহারবার–সহ নানা কেন্দ্রে যখন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে অথবা তপ্ত হয়ে উঠেছে এলাকা তখন এক অসাধারণ সৌজন্য দেখা গেল বামপ্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর মধ্যে। যুযুধান দু’‌পক্ষকে দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে একে অপরকে আক্রমণ শানাতে। আর ভোটকেন্দ্রে দেখা হতেই কানাইপুর নেতাজি স্কুলের বুথে ধরা পড়ল এক অসাধারণ ছবি। যা বিধানসভা নির্বাচনের পরেও মানুষের মনে থেকে যাবে।

অন্যদিকে এই দু’‌জন হলেন—তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখোমুখি দেখা হয় তাঁদের। বুথ পরিদর্শনে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি যখন বুথ থেকে বের হন তখনই সেখানে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। যাঁর বাবা আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরকে দেখে এড়িয়ে যাননি। বরং একে অপরকে দেখে দাঁড়িয়ে পড়েন। রাজনীতির লড়াইকে সরিয়ে রেখে বিনিময়ে হল এক সুন্দর সৌজন্যের হাসি দিয়ে। মীনাক্ষীর মুখে যেমন হাসি দেখা যায়, তেমন পাল্টা সৌজন্য দেখিয়ে হাসলেন শীর্ষণ্যও। আর সব শেষে হাসিমুখে ‘আসি’ বলে চলে গেলেন মীনাক্ষী।

এছাড়া বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১ শতাংশ। আর পাল্টা হেসে নিজেও সরে গেলেন শীর্ষণ্যও। এই ছবি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও ব্যক্তিগত স্তরে এই সুস্থ সংস্কৃতি গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক। সুতরাং উত্তরপাড়ার এই ‘মিষ্টি হাসি’ এখন রাজ্য–রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু। 

Published by:

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্রস্কুল থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি’‌, ভোট দিতে না পেরে কাঁদলেন বৃদ্ধ

SIR-এর বিরুদ্ধে ভোট দিতেই ফিনল্যান্ড থেকে দেশে ফিরলেন এই মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ