মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গায়ক নচিকেতার ওই গানের কথা মনে আছে? যে গানে বলা হয়েছিল, ‘ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ…’। তবে সোনা রোদ নয়, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ উঠছে। আজ্ঞে, ঠিকই শুনেছেন।

ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মেঘ চুরির অভিযোগ এনেছেন ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল-খাইকানি। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, ‘প্রতিবেশী ইরান ও তুরস্কও মনে করে যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে মেঘ ভেঙে ফেলার চেষ্টা করছে। তাঁর মতে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ব্যস্ত হয়ে পড়ায় তারা আর মেঘ সরাতে পারছে না, যার ফলে ইরাকে দীর্ঘ খরা কাটিয়ে আবার বৃষ্টির দেখা মিলছে।’ ইরাকের আবহাওয়া অধিদফতরের মুখপাত্র আমের আল-জাবেরি স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালে ইরাকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস গত বছরের সেপ্টেম্বর মাসেই দেওয়া হয়েছিল, যা যুদ্ধ শুরুর অনেক আগের ঘটনা। আমেরিকার বিরুদ্ধে মেঘ চুরির প্রবক্তারা নিজেদের অভিযোগের সপক্ষে ‘ক্লাউড সিডিং’ নামক একটি বৈজ্ঞানিক প্রক্রিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ক্লাউড সিডিং হলো এমন একটি পদ্ধতি যেখানে বিমানের সাহায্যে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড কণা ছড়িয়ে দিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করা হয়। তুরস্কের নেটিজেনদের একাংশও দাবি করছেন, গত ৬৬ বছরের মধ্যে সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণ হল, যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের মেঘ সরানোর সক্ষমতা কমে যাওয়া।

যদিও বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ওই অভিযোগ নস্যা‍ৎ করে দিয়েছেন। তাদের বক্তব্য, ‘মেঘকে এক দেশ থেকে অন্য দেশে চুরি করে নিয়ে যাওয়ার মতো কোনও প্রযুক্তি এখনও মানুষের হাতে আসেনি। মূলত জলচক্র ও জলবায়ু ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণার অভাবেই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’ খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস জানিয়েছেন, ‘ক্লাউড সিডিং পদ্ধতিতে শুধু মেঘকে সামান্য ‘ধাক্কা’ দিয়ে ১৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো সম্ভব। কিন্তু পুরো আবহাওয়া নিয়ন্ত্রণ করা এর পক্ষে অসম্ভব।’

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন