আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

নিজস্ব প্রতিনিধি ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর আনন্দপুরী হিন্দু প্রাথমিক স্কুলের বুথে সরকারি কার্ড নিয়ে বুধবার নির্বাচন চলাকালীন বুথের ভেতর বসেছিলেন দিগন্ত বন্দ্যোপাধ্যায়(Diganta Bandopadhay) নামের এক ব্যক্তি ।সেই সময় ৭৬ নম্বর বুথের পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী। তিনি সেই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি জানান তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে তিনি সেখানে বসেছেন। বিষয়টি সন্দেহ হওয়ায় তার জামার ভেতর ঝুলতে থাকা একটি পরিচয় পত্র বের করতেই দেখা যায় তিনি ব্যারাকপুর পৌরসভার পানীয় জলের পাম্প অপারেটর ।

একই সাথে কিভাবে এক ব্যক্তি সরকারি কাজের পাশাপাশি একটি রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসতে পারেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী। তিনি সাথে সাথেই বিষয়টি নির্বাচন কমিশনে জানান। ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী ও টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশ দিগন্ত বন্দ্যোপাধ্যায়কে আটক করে থানায় নিয়ে যায়। পুরসভার ওই কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

বিজেপির পক্ষ থেকে কেনই ব্যক্তিকে বুথের মধ্যে এজেন্ট হিসেবে বসতে দেওয়া হয়েছে তা নিয়ে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ ওই ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে জাল পরিচয় পত্র বানিয়ে বুথের মধ্যে বসে ভোটার তালিকায় ভোটারদের নামের পাশে চিহ্নিতকরণের কাজ করছিলেন। কার নির্দেশে সে ওই বুথে বসেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই বুথে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪২, বিজেপি ১৪৩, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ