আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচন পর্ব মিটে গেলেও ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আপাতত। দ্বিতীয় দফার নির্বাচন পর্ব মিটতেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বাকিরা ফিরে গেলেও ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত রাজ্যে থাকবে। এই ৫০০ কোম্পানির কেন্দ্রীয় জওয়ানদের (Central Force)মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ এবং ৫০ কোম্পানি আইটিবিপি ও আরও ৫০ কোম্পানি এসএসবি মজুদ থাকবে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত মজুদ থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী যদি কোন নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংঘর্ষের ঘটনা ঘটলে তার মোকাবিলায় এই ৫০০ কোম্পানি জওয়ানকে ব্যবহার করা হবে।

দ্বিতীয় দফার নির্বাচন সুষ্ঠু করতে বুধবার রাস্তায় নামে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।জেনারেল অবজারভার ছিলেন ১৪২ জন ।পুলিশ অবজারভার ছিলেন ৯৫ জন।আয় ব্যায় হিসাব নজরদারি করেন ১০০ জন পর্যবেক্ষক। এর পাশাপাশি বারাসত পুলিশ জেলায় ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলবৎ করা হয়।বনগাঁ পুলিশ জেলায় ছিল ৬২ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১২৩ কোম্পানি,বিধাননগর পুলিশ কমিশনারেট ৫০ কোম্পানি,বারাকপুর পুলিশ কমিশনারেট ১৬০ কোম্পানি।সুন্দরবন পুলিশ জেলায় ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাস্তায় নামে।

বারুইপুর পুলিশ জেলায় ১৬১ কোম্পানি।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৫ কোম্পানি, হাওড়া গ্রামীণ এ ১৪৭ কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেট এ ১১০ কোম্পানি,কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি,রানাঘাট পুলিশ জেলায় ১২৭ কোম্পানি, হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি,হুগলী গ্রামীণ- এ ২৩৪ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৩ কোম্পানি ও কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাস্তায় নামে।

Published by:

Share Link:

More Releted News:

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ