বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল পিএসজি। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আছরাফ হাকিমি উরুর চোটের কারণে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগ থেকে। বুধবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে।

প্রথম লেগে ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকলেও, ফিরতি লড়াইয়ের আগে হাকিমির অনুপস্থিতি নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে কোচ লুইস এনরিক-র। মিউনিখের মাটিতে ৬ মে হতে চলা ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখ-এর বিরুদ্ধে নামার আগে রক্ষণভাগে এই ধাক্কা পিএসজির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। প্রথম লেগের শেষ দিকে হাকিমিকে অস্বস্তি নিয়ে খেলতে দেখা গিয়েছিল। সেই সময় দলের পরিবর্তনের সুযোগ শেষ হয়ে যাওয়ায় তাঁকে মাঠেই থাকতে হয়। পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষায় তাঁর ডান উরুতে চোট ধরা পড়ে। ক্লাব সূত্রে জানানো হয়েছে, এই চোটের জন্য কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। হাকিমির পরিবর্তে তরুণ ফুটবলার ওয়ারেন জায়ার এমেরি-কে রাইট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। মাত্র ২০ বছর বয়সেই তিনি ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ ভুট্টা খেতে উদ্ধার বৃদ্ধের নলিকাটা দেহ! খুনের অভিযোগ পরিবারের

এদিকে, শুধু হাকিমিই নন, চোটের কারণে দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুকাস শেভালিয়ার-ও জার্মানি সফরে দলের সঙ্গে থাকতে পারছেন না। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির স্কোয়াডে কিছুটা চাপ তৈরি হয়েছে। উল্লেখ্য, সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে পিএসজি শনিবার ঘরোয়া লিগে লরিয়ঁর বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচও দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, এই চোটের ধাক্কা সামলে পিএসজি ফাইনালের পথে নিজেদের এগিয়ে রাখতে পারে কি না।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি