ইউরোপ নয়, গ্রীষ্মের ছুটিতে এশিয়ার দিকেই ঝুঁকছেন ভারতীয় পর্যটকরা

Share:

 

নিজস্ব প্রতিনিধি  বদলে যাচ্ছে ভারতীয়দের ভ্রমণ ভাবনা। গ্রীষ্মের ছুটির মানেই  ভারতীয়দের গন্তব্য ছিল ইউরোপের পাহাড়, আমেরিকার শহুরে বিলাসিতা বা দূরদেশের ‘বাকেট লিস্ট’ সফর। ‘লুক ইস্ট’ ট্রেন্ডে ভর করে ভারতীয় পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠছে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলি। বিশেষ করে জাপানের টোকিও ও ওসাকা, দক্ষিণ কোরিয়ার সিওল ও বুসান, আর দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যাংকক, বালি, ফুকেত ও হ্যানয়—এই শহরগুলি এখন ভারতীয় ট্রাভেল উইশলিস্টের শীর্ষে। বিশ্ব রাজনীতির টানাপোড়েন, পশ্চিম এশিয়ার সংঘাত এবং দীর্ঘ দূরত্বের সফরের ক্রমবর্ধমান খরচও এই ট্রেন্ডে প্রভাব ফেলেছে। ফলে ‘ফার অ্যাওয়ে ড্রিম’ থেকে সরে এসে ‘ক্লোজার, কালচারাল অ্যান্ড কমফর্টেবল’ গন্তব্যের দিকে ঝুঁকছেন পর্যটকেরা। এখনকার ভ্রমণ আর শুধু ঘোরা নয়  এটি অভিজ্ঞতা, স্মৃতি আর নিজের মতো করে পৃথিবীকে আবিষ্কারের নতুন ভাষা। এই গরমে তাই ইউরোপের এই আটটি পর্যটনস্থলেই আটকে ভারতীয় ভ্রমণপিপাসু মন।

জাপান

প্রাচীন ঐতিহ্য আর ভবিষ্যতের প্রযুক্তিকে একই ফ্রেমে দেখতে চাইলে জাপানের বিকল্প কম। বসন্তের চেরি ব্লসম, পাহাড়ঘেরা অনসেন, নিখুঁত গণপরিবহণ ব্যবস্থা,  জাপানি কুইজিন এবং শহরের ছন্দময় জীবন সব মিলিয়ে এই দেশ ভ্রমণকারীদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। টোকিওর ব্যস্ততা, কিয়োটোর শান্ত মন্দির, ওসাকার খাবারের জগৎ কিংবা হোক্কাইডোর প্রকৃতি প্রতিটি জায়গাই যেন আলাদা গল্প বলে।

সাউথ কোরিয়া

দক্ষিণ কোরিয়া এখন শুধুই কে পপ বা কে ড্রামার দেশ নয়, এটি হয়ে উঠেছে আধুনিক ভ্রমণের এক আকর্ষণীয় ঠিকানা। সিওলের ঝকঝকে নগরজীবন, ঐতিহাসিক প্রাসাদ, রাতভর প্রাণবন্ত রাস্তা, পাহাড়ি ট্রেকিং ট্রেল আর সমুদ্রতীরবর্তী শহরের শান্ত সৌন্দর্য  সঙ্গে আছে বিশ্বজোড়া জনপ্রিয় কোরিয়ান খাবার, ফ্যাশন ও স্কিনকেয়ার সংস্কৃতির টান, যা তরুণ প্রজন্মকে বিশেষভাবে আকৃষ্ট করছে।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া মানেই শুধু বালি নয়; হাজার হাজার দ্বীপে ছড়িয়ে থাকা এই দেশ প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মেলবন্ধন। সবুজ ধানক্ষেত, আগ্নেয়গিরির বিস্ময়, সমুদ্রের নীল গভীরতা, জঙ্গল আর শান্ত রিসর্ট—সবই আছে এখানে। যারা শহুরে ক্লান্তি থেকে দূরে গিয়ে প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তাঁদের কাছে ইন্দোনেশিয়া এক অনন্য আশ্রয়।

থাইল্যান্ড

বাজেটের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের সেরা উদাহরণ থাইল্যান্ড। সোনালি বালির সৈকত, প্রাণবন্ত নাইটলাইফ, ঐতিহ্যবাহী মন্দির, থাই ম্যাসাজ, স্ট্রিট ফুড এবং বিলাসবহুল রিসর্ট সবকিছু একসঙ্গে পাওয়া যায় এখানে। পরিবার, বন্ধু কিংবা দম্পতি প্রত্যেক ধরনের পর্যটকের জন্য আলাদা আকর্ষণ নিয়ে অপেক্ষা করে থাইল্যান্ড।

সিঙ্গাপুর

ছোট্ট আয়তনের মধ্যে বিস্ময়ের এক বিশাল জগৎ সিঙ্গাপুর। আধুনিক স্থাপত্য, সবুজে মোড়া শহর, বিশ্বমানের বিনোদন, থিম পার্ক, জলজ অ্যাকোয়ারিয়াম, বিলাসবহুল শপিং এবং বহুজাতিক খাবারের স্বাদ সবই রয়েছে এখানে। পরিবার নিয়ে স্বল্প দিনের ছুটি কাটানোর জন্য এটি এক আদর্শ আন্তর্জাতিক গন্তব্য।

মালয়েশিয়া

একদিকে আধুনিক শহর, অন্যদিকে গভীর রেইনফরেস্ট, পাহাড়ি অঞ্চল, দ্বীপ আর সমুদ্রসৈকত মালয়েশিয়া বৈচিত্র্যে ভরপুর। কুয়ালালামপুরের ঝকঝকে স্কাইলাইন, লাংকাউইয়ের নীল জল, বোর্নিওর বন্যপ্রকৃতি এবং মিশ্র সংস্কৃতির খাবার সব মিলিয়ে এই দেশ ভ্রমণপিপাসুদের জন্য দারুণ আকর্ষণীয়।

মরিশাস

ভারত মহাসাগরের বুকের এই দ্বীপরাষ্ট্র যেন স্বর্গরাজ্য । সাদা বালির সৈকত, ফিরোজা জল, প্রবালপ্রাচীর,  বিলাসবহুল রিসর্ট সব মিলিয়ে মরিশাস রোম্যান্টিক ছুটি কিংবা পরিবারিক অবকাশের জন্য আদর্শ। প্রকৃতির শান্তি আর আরামের নিখুঁত মেলবন্ধন রয়েছে এখানে।

মালদ্বীপ

মালদ্বীপ মানেই নিভৃত বিলাসিতা। সমুদ্রের উপর ভাসমান ভিলা, স্বচ্ছ নীল জল, প্রবালদ্বীপের রঙিন সামুদ্রিক জগৎ আর একান্ত নির্জনতা এই দেশকে করে তুলেছে স্বপ্নের গন্তব্য। যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে প্রকৃতির মধ্যে ডুব দিতে চান, তাঁদের কাছে মালদ্বীপ অতুলনীয়।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের