ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: যে দিনটা হতে পারত স্মরণীয়, সেটাই হয়ে উঠল মর্মান্তিক। ২০ বছরের তরুণ ক্রিকেটার যজ্ঞ ভাটিয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ দেখে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর ১৪ বছর বয়সি খুড়তুতো ভাই অবভ। কিন্তু সব শেষ হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে।

বাইকে চেপে বাড়ি ফেরার পথে ফোনে বাবার সঙ্গে কথা বলছিলেন এক ভাই। সেসময়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ক্রিকেটমহলে চর্চা চলছে এই ভয়ংকর ঘটনা ঘিরে। দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন যজ্ঞ ভাটিয়া। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল চোখেমুখে। মাঠে প্রচুর ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন। ২৪ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায়। সহজেই এই টার্গেট তাড়া করে জয় তুলে নেয় আরসিবি। স্টেডিয়াম থেকে ফেরার সময়ে বাইক চালাচ্ছিলেন যজ্ঞ। খুড়তুতো ভাই অবভকে নিয়ে তিনি পশ্চিম দিল্লির দিকে ফিরছিলেন।

আরও পড়ুন:শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

রাত ১০ টা নাগাদ সেন্ট্রাল দিল্লির রাস্তা ধরে ফেরার সময় অশোক রোডে একটি ট্র্যাক তাদের বাইকে ধাক্কা মারে। ছিটকে পরে দুজনেই। একাধিক রিপোর্ট থেকে জানা যায়, সেই সময় অবভ ফোনে বাবার সঙ্গে কথা বলছিলেন। জোরালো আওয়াজ পেয়ে বারবার ফোন করতে থাকেন যজ্ঞদের বাবা। কিন্তু সাড়া পাননি। উদ্বেগ বাড়ে পরিবারের। শেষ পর্যন্ত এক অচেনা ব্যক্তি ফোন ধরে জানায় যে দুই ভাই দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রাকের ধাক্কায় শূন্যে উড়ে যায় বাইকটি। দুই ভাইয়ের মাথার উপর দিয়ে চলে যায় ঘাতক ট্রাক। দুর্ঘটনার পরে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালান ট্রাকের চালক। বেশ কয়েকঘণ্টা পরে ট্রাকটি উদ্ধার করা হয়। কিন্তু চালকের খোঁজ এখনও পায়নি পুলিশ। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…