আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

নিজস্ব প্রতিনিধি উত্তরবঙ্গ মানেই অনেকের চোখে ভেসে ওঠে ডুয়ার্সের ঘন জঙ্গল,  পাহাড়ি নদীর নিরন্তর ছুটে চলা। কিন্তু পরিচিত ভ্রমণপথের বাইরে এখনও লুকিয়ে রয়েছে এমন কিছু অচেনা ঠিকানা, যেখানে পৌঁছলেই মনে হয় প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়ে রেখেছে এক টুকরো স্বর্গ। আলিপুরদুয়ার জেলার জয়গাঁও সংলগ্ন পাহাড়ি গ্রাম ‘গেরিগাঁও’  নিরিবিলি, অপার সবুজে ঘেরা।ভুটানের ফুন্টশোলিংয়ের একেবারে কাছাকাছি এই অঞ্চল। সীমান্ত শহরের কোলাহল পেরিয়ে একটু এগোলেই বদলে যায় দৃশ্যপট। কংক্রিটের ভিড় হারিয়ে যায়, তার জায়গা নেয় পাহাড়ি ঢাল জুড়ে সবুজ বনানী, ঝরনার কলকল শব্দ আর পাখির ডাক। ভোরবেলায় পাহাড়ের গায়ে মেঘের ঘনঘটা,  দুপুরে ঝকঝকে রোদে ঢাকা সবুজ, আর সন্ধ্যায় কুয়াশার নরম চাদরে ঢেকে যাওয়া গ্রাম  দিনের প্রতিটি মুহূর্তে গেরিগাঁও যেন আলাদা রূপে ধরা দেয়। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ তার সরলতা। 

শহুরে জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে প্রকৃতির খুব কাছে কয়েকটা দিন কাটাতে চাইলে এই গ্রাম হয়ে উঠতে পারে আদর্শ গন্তব্য। এখানে সকালে ঘুম ভাঙবে পাহাড়ি হাওয়ার স্পর্শে, জানলা খুললেই চোখে পড়বে মেঘে ঢাকা সবুজ উপত্যকা। বিকেলে কাছের জঙ্গলপথে হাঁটা, নদীর ধারে বসে গল্প, কিংবা শুধু নিস্তব্ধতাকে উপভোগ করা  ।আর সেই ধীরতাতেই লুকিয়ে থাকে আসল শান্তি, পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গের নতুন নাম হিসেবে গেরিগাঁও যে দ্রুত জায়গা করে নিতে পারে, তা বলাই যায়। কারণ এই জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। পাহাড়, মেঘ আর নৈঃশব্দ্যের এই মেলবন্ধন যেন বলে ভিড়ের বাইরে বেরিয়ে এলেই প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো অপেক্ষা করে থাকে।এখানে বিলাসবহুল রিসর্টের চাকচিক্য নেই, আছে স্থানীয় মানুষের আন্তরিকতা। গ্রামের বাসিন্দারাই নিজেদের উদ্যোগে পর্যটনের নতুন পথ খুলতে চাইছেন। ছোট ছোট হোমস্টে, স্থানীয় খাবারের আয়োজন, লোকসংস্কৃতির ছোঁয়া  সব মিলিয়ে গেরিগাঁওকে সাজিয়ে তোলা হচ্ছে এক স্বতন্ত্র গ্রামীণ পর্যটনকেন্দ্র হিসেবে।

শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গেরিগাঁওয়ের আকর্ষণ লুকিয়ে রয়েছে তার জীবনযাপনের সহজ ছন্দেও। পাহাড়ি ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর, উঠোন জুড়ে ফুলের বাগান, স্থানীয় মানুষের হাসিমাখা আতিথেয়তা সব মিলিয়ে এখানে ভ্রমণ কেবল দর্শন নয়, এক গভীর অনুভূতির অভিজ্ঞতা। পর্যটকেরা চাইলে গ্রামবাংলার সহজ জীবনযাপনকে কাছ থেকে দেখতে পারবেন, স্থানীয় রান্নার স্বাদ নিতে পারবেন, এমনকি পাহাড়ি সন্ধ্যার নীরবতায় বসে শুনতে পারবেন প্রকৃতির নিজস্ব সুর। এই আন্তরিক, অমলিন গ্রামজীবনই গেরিগাঁওকে অন্য পাহাড়ি গন্তব্যগুলির ভিড় থেকে আলাদা করে দেয়।

Published by:

Share Link:

More Releted News:

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ, খবর পেয়েই ছুটে এলেন স্বপন দেবনাথ

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ