দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

প্রেগন্যান্সি নিয়েও নেই কোনও ক্লান্তি, চুটিয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ভাইরাল শাহরুখ খান এবং অভিনেত্রীর কিং-এর শুটিংয়ের একটি ঝলক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেগন্যান্সি নিয়েও নেই কোনও ক্লান্তি, চুটিয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ভাইরাল শাহরুখ খান এবং অভিনেত্রীর কিং-এর শুটিংয়ের একটি ঝলক। যদিও আগেই জানা গিয়েছিল যে, দীপিকা গর্ভবতী অবস্থাতেই আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ এবং ‘কিং’- এর শুটিং করবেন। পাশাপাশি শোনা গিয়েছে, শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মান্দান্নার সঙ্গে ককটেল ২-তেও ক্যামিও করছেন অভিনেত্রী। সপ্তাহ কয়েক আগেই রণবীর সিংহের সঙ্গে দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। ২০২৪ সালের সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়ার জন্ম দেন অভিনেত্রী। তাঁর দেড় বছরের মাথাতেই আবারও অভিনেত্রী মা হতে চলেছেন।

বিষয়টি যেমন, ভক্তদের অবাক করেছিল, তেমনি আনন্দও দিয়েছিল। যাই হোক, প্রেগন্যান্সি অবস্থাতেই চুটিয়ে কাজ করে যাচ্ছেন। আর বর্তমানে শাহরুখের বিপরীতে দীপিকাকেই ভক্তরা বেশি পছন্দ করছেন। তাঁরা একসঙ্গে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’, ‘জওয়ান’-সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তাই ভক্তদের কাছে প্রিয় এই জুটি। শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে ছাড়া এখন ভাবতেই পারেন না ভক্তরা। তবে কিং-এর শুটিং তড়িঘড়ি শেষ করতে চাইছেন অভিনেত্রী। বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে রয়েছেন শাহরুখ এবং দীপিকা পাড়ুকোন। সেখান থেকেই শুটিংয়ের কিছু ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসআরকে ও দীপিকার রসায়নে আবারও মুগ্ধ হলেন ভক্তরা। ছবিতে অভিনেতাদের হাতে হাত ধরে থাকতে দেখা গিয়েছে, যাতে স্পষ্ট, তাঁরা একটি গানের দৃশ্যের শুটিং করছেন।

 

Deepika Padukone and SRK from the sets of KING in Cape Town, South Africa
by
u/GiveMeSomeSunshine3 in
BollyBlindsNGossip

ছবিতে অভিনেত্রীকে একটি ফ্লোয়ি কমলা রঙের পোশাকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে এবং তাঁর প্রেগন্যান্সি গ্লো চোখ-মুখে স্পষ্ট। আর শাহরুখকে একটি স্ট্রাইপযুক্ত সাদা-নীল শার্টের সঙ্গে নীল ট্রাউজার পরা অবস্থায় দেখা গিয়েছে। তাঁদের চারপাশে প্রচুর ভিড় রয়েছে। কিন্তু ভিড়ের মধ্যে তাঁরাই নজর কেড়েছেন। ভিডিও-ছবি দেখে ভক্তদের মধ্যে কেউ কেউ বলেছেন, “দুজনেরই স্টাইলিং দারুণ,” অন্য একটিতে লেখা ছিল, “ওয়াও, ৬০ বছর বয়সেও অনেক বেশি সুদর্শন লাগছে শাহরুখকে।” অন্য ভক্তরি লিখেছেন, “দুজনকেই অসাধারণ লাগছে, স্টাইলিং একদম নিখুঁত।” একটি প্রতিবেদন অনুসারে, অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোন তার কাজের সময়সূচী পুরোপুরি পরিকল্পনা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির একটি গানের শুটিং করার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ অ্যাকশন-প্যাকড ক্লাইম্যাক্স দৃশ্যেও অংশ নেবেন। অভিষেক বচ্চন এবং সুহানা খানও এই সময়সূচীর অংশ থাকবেন। এদিকে, ভারতে ফিরে দীপিকা মুম্বইয়ের একটি স্টুডিওতে পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে যোগ দেবেন। জানা গেছে, তিনি এই ছবির জন্য প্রায় ৫০-৬০ দিন শুটিং করবেন। কিং ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!