জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। আর তা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। কারণ সেখানে একটি ব্রয়লার মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। আর এই পথ দুর্ঘটনার জেরেই ঘটনাস্থলেই শতাধিক মুরগির মৃত্যু হয় বলে খবর। যা নিয়ে শুরুতে আলোড়ন পড়ে যায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, পথ দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়েছে। স্থানীয় মানুষজনই প্রথমে ছুটে আসে সকলকে উদ্ধার করতে। এই পথ দুর্ঘটনার জেরে আলোড়ন পড়ে গিয়েছিল। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন চালক ও খালাসি। ভোররাতে জাতীয় সড়কের ওই অংশে একটি ট্যাংকার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আলো–আঁধারিতে সম্ভবত দৃশ্যমানতার অভাবে দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি ট্যাংকারকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে। আর তার জেরেই একশোর বেশি মুরগির মৃত্যু হয়। আর সেই মৃত মুরগিগুলিই সস্তায় বিক্রি হয় বলে অভিযোগ।

তারপর সেখানে কী ঘটল?‌ এই পথ দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানে থাকা খাঁচাগুলি ভেঙে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে শতাধিক ব্রয়লার মুরগি। আর তখনই ঘটনাস্থলেই শতাধিক মুরগির মৃত্যু হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর পর যা দেখা যায়, ওই মৃত মুরগিগুলিকে ঘিরেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এই পথ দুর্ঘটনার পর মৃত মুরগিগুলি স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ টাকা দরে বিক্রি করা শুরু হয় বলে খবর। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষজন সেখানে ভিড় জমান। কম দামে মাংস পেতে অনেকেই সেই মুরগি কিনতে এগিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়।

আর কী জানা যাচ্ছে?‌ ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের টিম এবং ডেবরা থানার পুলিশ। পুলিশ এসে ভিড় সরিয়ে দেয়। পরে ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকারটিকেও নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। মৃত মুরগি বিক্রির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। এখন জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী