একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সময়’-শব্দটা ছোট, কিন্তু তার ক্ষমতা অসীম। জীবনের উত্থান-পতন, সুখ-দুঃখ সবই সময়ের হাতে নিয়ন্ত্রিত। দিন থেকে রাত, কালের হিসেব  সবকিছুই সময়ের দাস, আর সময়েরই সবকিছুর উপর রাজত্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও আবারও সামনে আনল সময়ের সেই নির্মম রূপ, যা মুহূর্তে বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবনচিত্র। সম্প্রতি  একটি ভিডিও ঘিরে আবেগের ঝড় উঠেছে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন অজয় মিশ্র, যিনি নিজেকে জিএসটির অতিরিক্ত কমিশনার বলে পরিচয় দেন। ভিডিওতে দেখা যায়, তিনি কথা বলছেন এক প্রবীণ ব্যক্তি সন্তোষ গোয়ালের সঙ্গে-যার জীবনকাহিনি যেন সময়ের নির্মমতার এক জীবন্ত উদাহরণ।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Kumar (@ajaymisra.irs)

সন্তোষ গোয়াল জানান, তিনি ইংরেজিতে পিএইচডি ডিগ্রিধারী এবং ১৯৭১ সালে এনডিএ-তে ছাত্রদের পড়াতেন। একসময় সম্মানজনক শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই দৃষ্টিশক্তি হারানোর ফলে চাকরি চলে যায়। তিনি আক্ষেপ করে বলেন, যদি আরও ১৫ বছর কাজ করতে পারতেন, তাহলে আজ হয়তো মাসে ৭০ থেকে ৭৫ হাজার টাকার পেনশন পেতেন।

আরও পড়ুনঃ চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

বর্তমানে তার আশ্রয়স্থল একটি মন্দির। সেখানেই দিন কাটে, সেখান থেকেই জোটে খাবার ও ন্যূনতম বেঁচে থাকার উপকরণ। একসময় যিনি ছিলেন শিক্ষিত ও প্রতিষ্ঠিত, আজ তিনি নির্ভরশীল দয়ার ওপর-এই বৈপরীত্যই নাড়িয়ে দিয়েছে দর্শকদের মন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বহু মানুষ সন্তোষ গোয়ালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি, অজয় মিশ্রকেও ধন্যবাদ জানিয়েছেন এই বাস্তব চিত্র তুলে ধরার জন্য। অনেকেই মন্তব্য করেছেন-এই ঘটনা আমাদের শেখায়, জীবনে কোনও কিছুর ওপর অহংকার করা উচিত নয়। কারণ সময় কখন, কীভাবে বদলে যায়, তা কেউ জানে না। সময়ের এই অদ্ভুত খেলাই যেন আবারও মনে করিয়ে দিল, সবকিছু ক্ষণস্থায়ী, আর সময়ই শেষ কথা বলে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়