আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও উলুবেড়িয়া: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই খোলা হবে ভোটযন্ত্র। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে কে বসবে বাংলার মসনদে। রাজ্যে হবে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। কে হাসবে শেষ হাসি। সকল ইভিএম রয়েছে এখন স্ট্রংরুমে। সেই স্ট্রংরুম নিয়েও তরজা শুরু হয়েছে। এই স্ট্রংরুমের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বাইরে পাহারায় রয়েছেন প্রার্থী থেকে কর্মীরাও। তাঁরা যাতে স্ট্রং রুমের ফুটেজ দেখেতে পারেন, তারজন্য সেই ফুটেজ বাইরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বাইরে থাকা মনিটরে সর্বদা নজর রয়েছে। গণনাকেন্দ্রগুলোর বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

স্ট্রংরুমে যাতে ইভিএমে কোনও কারচুপি না হয়, তার দিকে সজাগ দৃষ্টি রয়েছে সকলের। তৃণমূল সুপ্রিমো কর্মীদের ও প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাহারা দিতে হবে স্ট্রংরুম। তিনি নিজেও নিজের কেন্দ্রের স্ট্রংরুম পাহারা দিয়েছেন। স্ট্রংরুমে পাহারা কেমন, তা দেখতে ঢোকার আগে ভিজিটর খাতায় নাম, সময় লিখতে হচ্ছে।

গত বৃহস্পতিবার শ্রীরামপুর কলেজে কিছুক্ষণ সিসিটিভি ক্যামেরার মনিটরের লিঙ্ক না থাকার অভিযোগ উঠেছিল। রাজ্যের আরও কয়েকটি জায়গায় সিসিটিভি সমস্যার কথা শোনা গিয়েছে। হুগলিতে ১৮টি বিধানসভার জন্য ৬টি জায়গায় স্ট্রংরুম রয়েছে। তারমধ্যে রয়েছে, শ্রীরামপুর কলেজে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া বিধানসভার ইভিএম রয়েছে। চন্দননগর কলেজে রয়েছে হরিপাল আর তারকেশ্বর বিধানসভার ইভিএমগুলো। কানাইলাল স্কুলে চন্দননগর আর সিঙ্গুর বিধানসভার ইভিএম রয়েছে। চুঁচুড়া হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে চুঁচুড়া, ধনেখালি, পাণ্ডুয়া ও বলাগড়ের ইভিএমগুলো রয়েছে। ব্যান্ডেল সার্ভে কলেজে রয়েছে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটযন্ত্রগুলো। আরামবাগ মহকুমার চারটি বিধানসভার স্ট্রংরুম করা হয়েছে আরামবাগ নেতাজি কলেজে। পুড়শুড়া, খানাকুল, আরামবাগ ও গোঘাট বিধানসভার ভোট গণনাও হবে সেখানে।

অন্যদিকে, উলুবেড়িয়া মহকুমার ৭ বিধানসভা কেন্দ্রের ভোটগণনা করা হবে বীরশিবপুরের ওম দয়াল কলেজে। এখানে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর কেন্দ্রের ভোটগণনা হবে। রাজ্যের সব গণনাকেন্দ্রকেই নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। এই গণনাকেন্দ্রগুলোর বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

Published by:

Share Link:

More Releted News:

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করল NIA

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ