আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ  ক্রিকেট ক্যারিয়ার শেষের পর রাজনীতিতেই নিজেকে সক্রিয় রাখতে চান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আর সেই রাজনৈতিক যাত্রায় তার একমাত্র পছন্দ আওয়ামী লিগ। তিনি জানিয়েছেন, দল পরিবর্তনের কোনও ইচ্ছে তার নেই, অতীতেও ছিল না। বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকলেও তা স্থায়ী হবে না বলেই বিশ্বাস তার। সাকিবের মতে, কোনও রাজনৈতিক শক্তিকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। ভবিষ্যতেও একই দলের সঙ্গেই থাকার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেছেন, রাজনীতিতে স্থিরতা ও আনুগত্যকেই গুরুত্ব দেন।সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইভেন্টে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন সাকিব। তিনি বলেন, “আমার দল পরিবর্তনের কোনও শখ নেই, ইচ্ছাও নেই এবং কখনও ছিল না। আমি সবসময় যে দলে থেকেছি, তার প্রতিই অনুগত থেকেছি। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।”

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে একই বছরের ৫ অগাস্ট সরকার পতনের সময় তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং এরপর আর দেশে ফেরা হয়নি তার। বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকলেও তা স্থায়ী হবে না বলেই মনে করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তার মতে, “কাউকে বা কোনও দলকে জোর করে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। এটি মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। দেশের একটি বড় অংশকে চিরদিন চাপা দিয়ে রাখা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অতীতে আওয়ামী লীগও বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা করেছে-এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। “যদি আমরা অতীতে ভুল করে থাকি, এখন সেটার পুনরাবৃত্তি হচ্ছে। এই চক্র বন্ধ করতে হবে। যে দল আগে এই পরিবর্তনের উদ্যোগ নেবে, তারাই শেষ পর্যন্ত মানুষের আস্থা অর্জন করবে।” রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জোর দিয়ে সাকিব বলেন, সবার সমান সুযোগ থাকা উচিত, যাতে মানুষ নিজেদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

কেন ফর্মে নেই বুমরাহ-সূর্য-তিলক, সবটা খোলসা করলেন মুম্বইয়ের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ