আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে এখনও মাঠে নামার সুযোগ পাননি সচিন তেন্ডুলকরের পুত্র। লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও এ মরসুমে একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। তবু জনপ্রিয়তায় ভাটা নেই। শনিবার টি-২০ মুম্বই লিগের নিলামে ন্যূনতম মূল্যের তুলনায় ৪০০ শতাংশ বেশি দামে বিক্রি হলেন অর্জুন তেন্ডুলকর। ২ লাখ টাকার বেস প্রাইস থেকে সরাসরি ১০ লাখ টাকায় তাঁকে দলে নেয় এআরসিএস আন্ধেরি।

সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে টানাপোড়েন দেখা যায়। শেষ পর্যন্ত ২৬ বছরের এই বাঁহাতি অলরাউন্ডারকে নিজেদের দলে ভেড়ায় আন্ধেরি। এই প্রথম টি-২০ মুম্বই লিগে খেলবেন তিনি। অর্জুনের নতুন দলে সতীর্থ হিসেবে থাকবেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দুবেকে রিটেন করেছে আন্ধেরি কর্তৃপক্ষ। তাঁর পারিশ্রমিক ২০ লাখ টাকা। পাশাপাশি নিলাম থেকে ১১ লাখ টাকায় কেনা হয়েছে মুশির খান-কেও। উল্লেখযোগ্য বিষয়, টি-২০ মুম্বই লিগ থেকে অর্জুন যে পারিশ্রমিক পাবেন, তা তাঁর আইপিএল বেতনের প্রায় ৩৩ শতাংশ।

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

অর্জুন বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ২০২২-২৩ মরসুম থেকে তিনি মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলছেন। সেই কারণে এতদিন টি-২০ মুম্বই লিগে অংশ নিতে পারেননি। তবে এ বার বিশেষ অনুমতি দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। জানা গিয়েছে, অর্জুনের জন্ম ও বাসস্থান মুম্বইয়ে হওয়ায়, এবং অন্য কোনও রাজ্যের টি-২০ লিগে না খেলায় তাঁকে অনুমতি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আইপিএল ছাড়া কোনও ক্রিকেটার একটি মাত্র রাজ্যের টি-২০ লিগে অংশ নিতে পারেন। অর্জুন ছাড়াও এ বার এই প্রতিযোগিতায় খেলার অনুমতি পেয়েছেন পুদুচেরির ক্রিকেটার সিদ্ধান্ত আধাতরাও। এখন দেখার, নিলামে চড়া দর পাওয়ার পর মাঠেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কি না সচিন-পুত্র।

Published by:

Share Link:

More Releted News:

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

কেন ফর্মে নেই বুমরাহ-সূর্য-তিলক, সবটা খোলসা করলেন মুম্বইয়ের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ