Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে এসি চালানো এখন অনেকের কাছে স্বস্তির বিষয়। তবে এসি চালানোর সময় বেশিরভাগ মানুষ একটি সাধারণ ভুল করে বসেন-ভাবেন, তাপমাত্রা যত কম রাখা হবে, ঘর তত দ্রুত বরফের মতো ঠান্ডা হবে। তাই কেউ ১৮, কেউ ২০ ডিগ্রিতে এসি চালিয়ে নিশ্চিন্ত থাকেন। কিন্তু মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে তখনই শুরু হয় আসল চমক! বাস্তবে, এসির সঠিক তাপমাত্রা নির্বাচন করলে শুধু ঘর আরামদায়কই থাকে না, বিদ্যুতের বিলও অনেকটাই কমানো সম্ভব।

এয়ার কন্ডিশনারের তাপমাত্রা সেটিং সরাসরি বিদ্যুৎ খরচের সঙ্গে জড়িত। অনেকেই মনে করেন ২৪ ডিগ্রি বা তার কমে এসি চালালে দ্রুত ঠান্ডা পাওয়া যায়। কিন্তু এতে কম্প্রেসরকে দীর্ঘ সময় কাজ করতে হয়। ফলে এসি বেশি বিদ্যুৎ ব্যবহার করে এবং বিলও বাড়তে থাকে।

আরও পড়ুন: ২০০ টাকার কমে Jio রিচার্জ প্ল্যান ও Hotstar সুবিধা! জানুন কোন প্ল্যানে কী আছে?

অন্যদিকে, ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি সেট করলে ঘর আরামদায়ক ঠান্ডা থাকে, কিন্তু কম্প্রেসরকে টানা কাজ করতে হয় না। নির্দিষ্ট সময় পরপর এটি বন্ধ হয়ে যায়, ফলে বিদ্যুৎ খরচ কমে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি বাড়ালেই প্রায় ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সেই হিসেবে ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রিতে এসি চালালে প্রায় ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ কম খরচ হতে পারে।

ধরা যাক, একটি ১.৫ টনের এসি প্রতি ঘণ্টায় গড়ে ১.৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। দিনে ৮ ঘণ্টা চালালে ২৪ ডিগ্রিতে খরচ হতে পারে প্রায় ১২ ইউনিট। একই এসি ২৬ ডিগ্রিতে চালালে বিদ্যুৎ ব্যবহার কমে প্রায় ১০ থেকে ১১ ইউনিটে নেমে আসতে পারে। এর ফলে মাস শেষে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বড় পার্থক্য দেখা যায়। প্রতিদিনের খরচে সামান্য কম হলেও মাসিক হিসেবে কয়েকশো টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব। অনেক ক্ষেত্রে এই সাশ্রয় ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যেও পৌঁছাতে পারে। শুধু খরচ নয়, স্বাস্থ্যের দিক থেকেও ২৬ ডিগ্রি তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক। অতিরিক্ত ঠান্ডা ঘরে দীর্ঘক্ষণ থাকলে শরীর হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে অস্বস্তি অনুভব করতে পারে। ২৬ ডিগ্রি তাপমাত্রা শরীরকে স্বাভাবিক রাখে এবং সর্দি-কাশির ঝুঁকিও কমায়। তাই এসি চালানোর সময় একটু বুদ্ধি খাটালেই আরাম আর সাশ্রয়-দুটোই পাওয়া সম্ভব।

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি